Malda Medical College: মালদা মেডিকেলের মাতৃমা বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
মালদা মেডিকেল কলেজে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার আচমকাই মাতৃমা বিভাগ থেকে কালো ধোঁয়া বেরতে দেখে রোগীর আত্মীয়, পরিজন ও স্বাস্থ্যকর্মীরা।
মালদা মেডিকেল কলেজে (Malda Medical College) ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার আচমকাই মাতৃমা বিভাগ থেকে কালো ধোঁয়া বেরতে দেখে রোগীর আত্মীয়, পরিজন ও স্বাস্থ্যকর্মীরা। তখনই হুড়োহুড়ি লেগে যায় হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণাৎ আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। অন্যদিকে শিশু ও প্রসূতিদের সুরক্ষিতভাবে বের করে আনার কাজ শুরু হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে শট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে। যদিও আগুন কেন লেগেছে সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তদন্ত করেই জানা যাবে। তবে অগ্নিকাণ্ডের জেরে সেরকম ক্ষয়ক্ষতি কিছু হয়নি। অন্যদিকে শিশু ও মহিলাদের সুর ক্ষিতভাবেই মাতৃমা ওয়ার্ড থেকে বের করে আনা হয়েছে বলে খবর।
Advertisement
সম্পর্কিত খবর
Bengal Pro T20 League 2025 Live Streaming: হারবার ডায়মন্ডস বনাম সোবিস্কো স্ম্যাশার্স মালদা, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ লাইভ স্ট্রিমিং
Air India Flight Crash: ৪ চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যান দিল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন
Bengal Pro T20 League 2025 Live Streaming: শ্রাচি রাঢ় টাইগার্স বনাম সোবাস্কো স্ম্যাশার্স মালদা, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ লাইভ স্ট্রিমিং
Srinagar School Incident: শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
Advertisement
Advertisement
Advertisement