Howrah: জানলা থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া, হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই ফ্ল্যাট, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটল হাওড়ার বি গার্ডেন এলাকায়। বুধবার দুপুরে নস্করপাড়া এলাকার একটি বিল্ডিং থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটল হাওড়ার (Howrah) বি গার্ডেন এলাকায়। বুধবার দুপুরে নস্করপাড়া এলাকার একটি বিল্ডিং থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে, এখানে যেমন পরিবার ছিল তেমনই আবার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের মেসও রয়েছে। এদিন সেই মেসেরই একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পাওা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওযা হল দমকল বিভাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টা অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঠাকুর দেখানোর ধূপ থেকেই আগুন লাগতে পারে। যদিও বিষয়টি এখনও স্পষ্ট নয়। আপাতত কুলিং সিস্টেমের কাজ হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বোঝা যাবে আগুন লাগার সঠিক কারণ কী। যদিও এই আগুন নেভানোর কাছে দমকলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সাহায্য করেছেন।
Advertisement
সম্পর্কিত খবর
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Bengal Pro T20 League 2025 Live Streaming: লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ লাইভ স্ট্রিমিং
Air India Plane Crash: আহমেদাবাদ সিভিল হাসপাতালের মর্গের বাইরে ভিড়-হাহাকার, পুলিশি ঘেরাটোপ অব্যাহত
Advertisement
Advertisement
Advertisement