Durgapur Gang Rape Update: ডাক্তারী পড়ুয়া ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় ধৃত নির্যাতিতার সহপাঠী, দুর্গাপুর আদালতে পেশ করল পুলিশ

Durgapur Gang Rape Case (Photo Credit: X@epicnephrin_e)

দুর্গাপুরে বেসরকারী মেডিকেল কলেজের ডাক্তারী পড়ুয়া ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় ধৃত নির্যাতিতার সহপাঠী বন্ধুকে আজ দুর্গাপুর আদালতে পেশ করেছে পুলিশ।ধৃতের বিরুদ্ধে পারস্পরিক পরিকল্পনা করে গণধর্ষন, ছিনতাই, তোলাবাজি প্রভৃতি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।টানা জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে পুলিশ সহপাঠী বন্ধু ওয়াসেফ আলিকে গ্রেপ্তার করে পুলিশ।এই ঘটনায় এ নিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হল।

উল্লেখ্য, গতশুক্রবার সন্ধ্যায় ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী সহপাঠী বন্ধুর সংগে কলেজ ক্যাোম্পাসের বাইরে খাবার খেতে যান । সেসময় তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

তাকে ওই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলছে। নির্যাতিতা ভালো আছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনারতদন্তে নেমে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। নির্যাতিতার সহপাঠীকে আটক করে ও পরে তাকে গ্রেপ্তার করে। গতকাল সহপাঠী সহ ধৃতদের অকুস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুননির্মাণ করে। ৬ জনের পোষাক বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য ফরেনসিকে পাঠানো হয়।নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়।

আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী গতকাল সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, তথ্য প্রমানে জানা গিয়েছে একজনই ডাক্তারী পড়ুয়াকে ধর্ষণ করেছে । যদিও এখনো মেডিকেল এবং ফরেনসিক রিপোর্টে এখনো পাওয়া যায়নি বলে তিনি জানান।

ঘটনায় রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে। উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

নির্যাতিতাকে দেখতে তিনি হাসপাতালে যান রাজ্যপাল। রাজ্য মহিলাকমিশনের সদস্য অর্চনা মজুমদার এবং ওড়িশা মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভনা মহান্তি নির্যাতিতার সংগে দেখা করেন।কথা বলেন তার বাবা মায়ের সংগে। ওড়িশার বালেশ্বরের সাংসদ প্রতাপ ষাড়েঙ্গী এবং ওড়িশার বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দল নির্যাতিতার সংগে দেখা করেন।

এই ঘটনায় উত্তাল হয়ে উঠে রাজ্য রাজনীতি। সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। ন্যায় বিচারের দাবিতে দুর্গাপুরে ধর্না মঞ্চ করে লাগাতার বিক্ষোভ কর্মসূচী চালাচ্ছে। ঘটনার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে হাসপাতালের সামনে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement