Director Anik Dutta Health Update: প্রায় ৭ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেন অনীক দত্ত, লিখলেন 'বেঁচে আছি'
১০ জানুয়ারি ফুসফুসে সংক্রমণ নিয়ে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভরতি হয়েছিলেন অনীক। পরিচালককে রাখা হয়েছিল আইটিইউতে।
১০ জানুয়ারি ফুসফুসে সংক্রমণ নিয়ে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভরতি হয়েছিলেন অনীক। প্রায় ৭ দিন হাসপাতালে কাটিয়ে সোমবার বাড়ি ফিরলেন তিনি। মঙ্গলবার সকাল সকালই ফেসবুক পোস্টে অনীক জানিয়ে দিলেন তিনি সুস্থ রয়েছেন। ফেসবুকে অনীক লিখলেন, ‘বেঁচে আছি…।’ সঙ্গে একটা নিজের সাদাকালো ছবিও পোস্ট করেছেন তিনি।
বহুদিন ধরেই অনীক সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে ভরতি হওয়ার পর পরিবার সূত্রে জানা গিয়েছিল, দিন কয়েক আগেই রুটিন চেকআপ করাতে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তবে গত সোমবার অর্থাৎ ৯ জানুয়ারি রাতে হঠাৎই অসুস্থবোধ করেন অনীক। তারপরই তাঁকে ভরতি করা হয় হাসপাতালে।এখন অনেকটাই সুস্থ পরিচালক অনীক দত্ত।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Weather Forecast Of Bengal: আগামী ১৮ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঢুকবে বর্ষা, পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর
Air India Plane Crash: ফোনের শেষ লোকেশন মেঘানিনগরের আশেপাশে, বিমান দুর্ঘটনার দিন থেকে নিখোঁজ চলচ্চিত্র পরিচালক, দুশ্চিন্তায় পরিবার
Advertisement
Advertisement
Advertisement