Dilip Ghosh: 'বিদায় হয়েছে, ভাল হয়েছে'- দিঘা সফরের পর দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায়
“দিলীপ বাবাজীবনের সুখী সমৃদ্ধ বিবাহিত জীবন কামনা করি। টাকার তো অভাব নেই! কেবল আমরা যেন একই ভুল আর না করি।” বৃহস্পতিবার এই ভাষাতেই সোশ্যাল মিডিয়াতে তোপ দাগলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
৩০ এপ্রিল (বুধবার) ছিল দিঘার জগন্নাথ মন্দিরের(Digha Jagannath Temple) শুভ উদ্বোধন অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সস্ত্রীক বিজেপি নেতা দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh)। সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে জগন্নাথের দর্শন সারেন দিলীপ। তবে জগন্নাথ দর্শনই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আর এর পরেই বিভক্ত হয়েছে বিজেপি শিবির। এক পক্ষ মুখে কুলুপ এটেছে। আর এক পক্ষ চাঁচাছোলা ভাষায় আক্রমণ করছে দিলীপ ঘোষকে। আজ সকালে তথাগতবাবু এক্স হ্যান্ডেলের একটি বার্তায় লিখেছেন, “পি এইচ-ডি হবার দরকার নেই, কিন্তু ন্যূনতম শিক্ষাদীক্ষাটুকু প্রয়োজন। তা ছিল না বলেই দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির মত উচ্চপদে বসানো মারাত্মক ভুল হয়েছিল। মাথা ঘুরে গিয়েছিল, ধরাকে সরা ভাবতে শুরু করেছিল। এদিকে হীনমন্যতাও ছিল, তাই নির্বাচনী এফিডেভিটে নিজের শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে মিথ্যাকথা লিখেছিল, যা দণ্ডনীয় অপরাধ। তথাগত রায় আরও বলেন যে বেসরকারি একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীরা দেশকে ‘পেচ্ছাব-পাইখানা’ (হ্যাঁ, এই ভাষাতে) ছাড়া কিছু দেয় নি।
২০১৯ সালে সংসদীয় নির্বাচনে বিজেপির সাফল্য দেখে সবাই ধন্য ধন্য করতে লাগল, ভুলে গেল সেই বছরই তিনটে উপনির্বাচনে বিজেপি শূন্য পেল। এই সময় কামিনীকাঞ্চন-আসক্ত এক শিম্পাঞ্জির মত দেখতে বিজেপি নেতার কাছ থেকে সমর্থন পাওয়ায় দিলীপের সুবিধা হল।”
একটি পত্রিকার নামোল্লেখ করে তথাগতবাবু লিখেছেন, “ওতে দিলীপ নিজেকে ভাবী মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিল, দপ্তর বন্টনও করে দিল। তারপর হেরে যাবার পরে যখন বিজেপি কর্মীরা বেধড়ক মার খেতে লাগল তখন নিজে দশ জন রক্ষীবেষ্টিত হয়ে তাদের জ্ঞান দিত।
বিদায় হয়েছে, ভাল হয়েছে। আমি বৃদ্ধ, অবসরভোগী, দিলীপ বাবাজীবনের সুখী সমৃদ্ধ বিবাহিত জীবন কামনা করি।”
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)