'Amphan' Cyclone Warning: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আমফান', আগামী দু'দিন প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। তার জেরে আগামী ২৪ ঘণ্টা প্রবল দুর্যোগের আশঙ্কা। আজ বিকেলের পর থেকে রবিবার পর্যন্ত রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দু-একটি জেলায়। উত্তরবঙ্গেও আজ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আজই নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। আন্দামান-নিকোবর এবং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়-বৃষ্টি বাড়বে আগামী চার-পাঁচদিন।

ঘূর্ণিঝড় Representational Image | (Photo Credits: Wikimedia Commons)

নতুন দিল্লি, ১ মে: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone) 'আমফান' (Amphan)। তার জেরে আগামী ২৪ ঘণ্টা প্রবল দুর্যোগের আশঙ্কা। আজ বিকেলের পর থেকে রবিবার পর্যন্ত রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দু-একটি জেলায়। উত্তরবঙ্গেও আজ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আজই নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। আন্দামান-নিকোবর এবং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়-বৃষ্টি বাড়বে আগামী চার-পাঁচদিন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের ফলে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থান জুড়ে বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে। সুমাত্রা দ্বীপের ঘূর্ণাবর্ত বর্তমানে দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। শক্তি বাড়িয়ে সেটি আজকের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রথমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে তা মায়ানমার ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে প্রবেশ করবে। উপকূলে প্রবেশ করার সময় গভীর নিম্নচাপের সঙ্গে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। আমফানের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ। আরও পড়ুন, খুলল পেট্রাপোল, জিরো পয়েন্টে বাণিজ্য চালাবে ভারত-বাংলাদেশ

অতি গভীর এই নিম্নচাপের জেরে কলকাতায় আজ সকালে থেকে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আলো মেঘলা হচ্ছে। দুপুরের পর থেকে দু-এক দফা বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। তবে শনিবার সকাল থেকে বৃষ্টি বাড়বে বঙ্গে। আজ কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচেই ছিল। শুক্রবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৫ থেকে ৮৯ শতাংশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement