West Bengal: করোনা সংক্রমণ কমায় ক্রমশ উঠছে বিধি নিষেধ, বাস চলায় খুশি মানুষ

আগামী ১৫ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে ট্রেন এবং মেট্রো চলাচল করবে না বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে ।

ছবি এএনআই

শিলিগুড়ি, ১ জুলাই: কোভিড (COVID 19) সংক্রমণ ক্রমশ কমতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে । গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী । যার জেরে পশ্চিমবঙ্গে লকডাউন (Lockdown) পুরোদমে উঠিয়ে না নিলেও, বিধি নিষেধের রাশ আলগা করা হয়েছে ।

আগামী ১৫ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে (West Bengal) ট্রেন এবং মেট্রো চলাচল করবে না বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে । তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস (Bus)। জানানো হয় এমন সিদ্ধান্ত ।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে বাস ছাড়লে খুশি নিত্যযাত্রীরা । তাঁদের কথায়, এটা ভাল সিদ্ধান্ত । বাস না চলায়, এততদিন পর্যন্ত তাঁদের বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল । তবে বাস চলাচল শুরু হওয়ায় এবার সমস্যা মিটবে । কোনও অসুবিধা ছাড়াই নিজেদের জায়গায় পৌঁছে যাওয়া যাবে বলে মন্তব্য করেন ওই যাত্রী ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement