Tehatta: বিএসএফ বারাক থেকে উদ্ধার জওয়ানের ঝুলন্ত দেহ, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

নদিয়ার তেহট্টে বিএসএফ ক্যাম্প থেকে উদ্ধার হল এক জওয়ানের ঝুলন্ত দেহ। এই ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে তেহট্ট থানার নিউ পাথরঘাটার ওই ক্যাম্পে।

Representational Image (Photo Credit: File Photo)

নদিয়ার তেহট্টে (Tehatta) বিএসএফ ক্যাম্প থেকে উদ্ধার হল এক জওয়ানের ঝুলন্ত দেহ। এই ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে তেহট্ট থানার নিউ পাথরঘাটার ওই ক্যাম্পে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন বছর ২৬-এর ওই বিক্রম ধোবি। তবে কেন মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, সোমবার রাতে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর অবশেষে একটি ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অন্য এক জওয়ান। তারপর সেই বাকিদের খবর দেওয়া হয়।

মানসিক অবসাদের কারণে মৃত্যু?

জানা যাচ্ছে, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরাই দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ১৬১ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত বিক্রম রাজস্থানের বাসিন্দা ছিলেন। ইতিমধ্যেই তাঁর পরিবারকে মৃত্যুর খবর জানিয়ে দেওয়া হয়েছে। তবে মানসিক অবসাদের কারণে মৃত্যু নাকি অন্যকিছু সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তদন্তে নেমেছে পুলিশ

মঙ্গলবার সকালে মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও এখনও তার রিপোর্ট এসেছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গোটা ঘটনার পর ওই বিএসএফ ক্যাম্পে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement