Sukanta Majumdar: মুর্শিদাবাদকে বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

চলতি মাসের শুরুতে অশান্ত হয়েছিল মুর্শিদাবাদ (Murshidabad)। ওয়াকফ আইনের প্রতিবাদে মিছিল বের করে সাধারণ মানুষদের ওপর অত্যাচার চালিয়েছিল একদল মানুষ।

চলতি মাসের শুরুতে অশান্ত হয়েছিল মুর্শিদাবাদ (Murshidabad)। ওয়াকফ আইনের প্রতিবাদে মিছিল বের করে সাধারণ মানুষদের ওপর অত্যাচার চালিয়েছিল একদল মানুষ। তবে বর্তমানে স্বাভাবিক হয়েছে সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো এলাকাগুলি। এখন দোকানপাট সবই থুলছে। বিএসএফ ও পুলিশের নিরাপত্তায় রয়েছে সাধারণ মানুষ। তবে আগামীদিন যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তুলে দেওয়া হয়, তাহলে আবার যে এই ধরনের ঘটনা ঘটবে না, তার কোনও নিশ্চিয়তা নেই। কারণ ওই ঘটনার পরও মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা।

পুলিশ প্রশাসনের সমালোচনায় সুকান্ত মজুমদার

এই প্রসঙ্গের বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “এত নিরাপত্তার পরেও পুলিশ এখনও বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার করছে। যা সত্যিই চিন্তার বিষয়। আসলে্ মুর্শিদাবাদকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি আফগানিস্তান বানাতে চাইছে। আমরা মনে হয় পুলিশ প্রশাসনের আরও সক্রিয়তার সঙ্গে কাজ করা উচিত। নাহলে যাঁরা মুর্শিদাবাদকে বাংলাদেশ বানাতে চাইছে, তাঁদের উদ্দেশ্য সফল হয়ে যাবে”।

দেখুন সুকান্ত মজুমদারের বক্তব্য

অশান্ত হয়েছিল মুর্শিদাবাদ

প্রসঙ্গত, চলতি মাসেই ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জের মতো এলাকাগুলি অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল। মারধর করে ঘরছাড়া করা হয়েছিল একাধিক স্থানীয় বাসিন্দাদের। সাম্প্রদায়িক অশান্তিতে প্রাণ যায় তিনজনের। আহত হন পুলিশকর্মী সহ অসংখ্য সাধারণ মানুষ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement