Bengal Weather Update: তীব্রদহন থেকে স্বস্তি, রাতের ঝড়-বৃষ্টিতে পারদ-পতন মহানগরীতে

Kolkata Rain on 2105 (PhotoCredit: X@CycloneAnalyser)

বুধবার রাতের ঝড়-বৃষ্টিতে অসহ্য দহনজ্বালা থেকে স্বস্তি পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। শহর ও শহরতলিতে মনোরম হয়ে উঠেছে আবহাওয়া। রাতভর বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকে সামান্য স্বস্তি মিলেছে শহরবাসীর। হাঁসফাঁস গরমের অস্বস্তিও কিছুটা কমেছে। তবে অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল বঙ্গের সব জেলা থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গেছে। আজ সকাল সাড়ে ছটা পর্যন্ত আলিপুরে ৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী এবং নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা।

গতকালের বৃষ্টির পর অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি কম। বৃহস্পতিবারও সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত বঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি চলবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement