Malda: গাছে বেঁধে বেধড়ক মারধর, উপড়ে ফেলার চেষ্টা করা হয় যৌনাঙ্গ, পরকীয়া সন্দেহে যুবককে গাছে বেঁধে মার, পলাতক অভিযুক্তরা

ক্রিকেট খেলা দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই একদল ব্যক্তি তাঁকে ঘিরে ফেলে। হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হয় কলবাগানে। তারপর চলে নৃশংস অত্যাচার।

Mob Lyinching Photo Credit: Twitter@ians_india

ক্রিকেট খেলা দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই একদল ব্যক্তি তাঁকে ঘিরে ফেলে। হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হয় কলবাগানে। তারপর চলে নৃশংস অত্যাচার। যুবকের চিৎকার শুনেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা চলে আসে। ততক্ষণে অভিযুক্তরা পগারপাড়। আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় ভর্কি করা হয় হাসপাতালে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে মালদার চাঁচোল থানার (Chanchal Police Station) ভান্ডারিয়া এলাকায়। জানা যাচ্ছে, আক্রান্ত যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পরকীয়ার অভিযোগ তুলছিল এক মহিলার পরিবার। এদিন সেই কারণেই তাঁর ওপর হামলা করা হয়।

যুবককে বেধড়ক মারধর করা হয়

সূত্রের খবর, মঙ্গলবার যদুপুর এলাকার বাসিন্দা বাটুল শেখ ভান্ডারিয়া এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্ট দেখে বাড়ি ফিরছিলেন। তখনই রফিকুল আহমেদ ও তাঁর বাড়ির সদস্যরা তাঁকে ঘিরে ধরে মারধর করে। তারপর তাঁর হাত-পা বেঁধে পাশের একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, বাটুলের চোখ উপড়ে ফেলা হয় এবং যৌনাঙ্গ উপড়ে ফেলার চেষ্টা করে রফিকুলরা।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

তবে তাঁর চিৎকার শুনে ঘটনাস্থলে চলে আসে এলাকাবাসীরা। আগাম বিপদ বুঝতে পেরে গা ঢাকা দেয় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দারাই বাটুলকে উদ্ধার করে  চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। আক্রান্তের পরিবারের অভিযোগ, রফিকুলের সঙ্গে বিবাদ দীর্ঘদিনের। তবে সালিশি সভায় সমস্ত কিছু মিটে গিয়েছিল। তারপরেও বাটুলের ওপর এই ধরনের হামলা চালানো হয়। বাটুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement