Gold Price Today: ভারত-পাক সংঘাতের মাঝে একলাফে কমল সোনার দাম, দর জানলে আজই ছুটবেন দোকানে
আসুন জেনে নেওয়া যাক, কলকাতাসহ অন্যান্য মেট্রো শহরে আজ কত দামে বিকোচ্ছে ২২ভ ও ২৪ ক্যারেট সোনা।
কলকাতাঃ ভারত-পাক সংঘাতের মাঝে রবিবার সোনার দামে বড় বদল। দেশজুড়ে আজ, স্বস্তা সোনা। বলা ভাল, গত কয়েকদিনের তুলনায় রবিতে খানিকটা দাম কমেছে সোনার। আসুন জেনে নেওয়া যাক, কলকাতাসহ অন্যান্য মেট্রো শহরে আজ কত দামে বিকোচ্ছে ২২ভ ও ২৪ ক্যারেট সোনা। আজ, ১১ মে কলকাতায় ১০ গ্রাম খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম ৯৮,৬৮০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ৯০,৪৫০ টাকা। রাজধানী দিল্লিতে রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০,৬০০ টাকা। ১০ গ্রাম, ২৪ ক্যারেট সোনার দাম ৯৮,৮৩০ টাকা।
রবিতে কমে কত হল সোনার দাম? জেনে নিন ঝটপট
অন্যদিকে বাণিজ্যনগরী মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা বিকোচ্ছে ৯০,৪৫০ টাকায় আর ২৪ ক্যারেটের দাম ৯৮,৬৮০ টাকা। পাশাপাশি আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯০,৫০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনা কিনতে হলে খসাতে হবে ৯৮,৭৩০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০,৪৫০ টাকা। ১০ গ্রাম খাঁটি সোনার দাম ৯৮,৬৮০ টাকা। রবিবার চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে সোনার দাম পুনের সমান। আর পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯০,৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,৭৩০ টাকা।
ভারত-পাক সংঘাতের মাঝে একলাফে কমল সোনার দাম