Abhishek Banerjee: যে শর্তে রাজ্যে সব লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী প্রত্যাহার করবে, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। রাজ্যে তাপমাত্রার গরমকে টেক্কা দিচ্ছে রাজনৈতিক উষ্ণতা। আসলে বাংলার ৪২টি লোকসভা আসনের ওপর অনেক কিছু নির্ভর করছে।

Abhishek Banerjee (Photo Credits: X)

কলকাতা, ৩০ মার্চ: লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। রাজ্যে তাপমাত্রার গরমকে টেক্কা দিচ্ছে রাজনৈতিক উষ্ণতা। আসলে বাংলার ৪২টি লোকসভা আসনের ওপর অনেক কিছু নির্ভর করছে। প্রার্থী ঘোষণা করে সব রাজনৈতিক দলই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। এরই মাঝে ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিষের বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নয়া ঘোষণা।

তৃণমূলের অঘোষিত নম্বর টু অভিষেক তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি, মোদী সরকারের বিরুদ্ধে প্রধানত তিনটি অভিযোগ এনেছেন-১) বাংলার বিরোধিতা করা, ২) ইডি-সিবিআইয়ের অপপ্রয়োগ করে বিরোধী কণ্ঠরোধ করা, ৩) গ্যাস, পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়া।

দেখুন খবরটি

এদিন এক জনসভায় অভিষেক চ্যালেঞ্জের সুরে বললেন, " বিজেপি যদি এখনই বিজ্ঞপ্তি জারি করে বলে আগামী পাঁচ বছর দেশের সব পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস দেবে তা হলে আমরা পশ্চিমবাঙলার ৪২টি লোকসভা কেন্দ্র থেকে আমাদের সব প্রার্থীদের তুলে নেব।" এরপর অভিষেক বলেন, কিন্তু ওরা এটা করবে না। জনবিরোধী মোদী সরকার মানুষের হয়ে কাজ করে না।"

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement