Coronavirus In West Bengal: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৪৪০ জন, মৃত্যু ১০ জনের

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ৪৪০ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্ত ৯ হাজার ৭৬৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৮৮ জন। আজ সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২০৯ জন। রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ৪৪২। সুস্থতার হার ৪০.৮২ শতাংশ।

Coronavirus in India (Photo Credits: PTI)

কলকাতা, ১১ জুন: রাজ্যে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ৪৪০ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্ত ৯ হাজার ৭৬৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৮৮ জন। আজ সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২০৯ জন। রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ৪৪২। সুস্থতার হার ৪০.৮২ শতাংশ।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ২ লাখ ৮৬ হাজার ৫৭৯। তবে করোনায় চিকিত্‍সাধীনদের থেকে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা বেশি। চিকিত্‍সাধীন যেখানে ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ জন সেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ২৯ জন। ভারতে সুস্থ হয়ে ওঠার হার ৪৯.২১ শতাংশ। কিন্তু দেশে প্রতি ২৪ ঘণ্টায় যেভাবে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা, তাতে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। একদিনে দেশে ৯ হাজার ৯৯৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। আরও পড়ুন: Kolkata: সোমবার থেকে খুলছে বেলুড় মঠ, দেখা যাবে না সন্ধ্যারতি

ভারতে গোষ্ঠী সংক্রমণ হয়নি। তবে দেশে আরও কয়েক মাস করোনা থাকবে। তাই কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement