Tandav On Amazon Prime: হিন্দু দেবদেবীদের অবমাননার অভিযোগে তাণ্ডবের বিরুদ্ধে দায়ের FIR
প্রথম এপিসোডের ১৭ মিনিট ও ২২ মিনিটে যে ডায়ালগ রয়েছে তা জনমানসে ধর্মীয় উত্তেজনা তৈরি করেছে। হিন্দু দেবদেবী সম্পর্কে এমন কিছু ভাষা সেখানে ব্যবহৃত হয়েছে যা থেকে ধর্মীয় অসন্তোষ ছড়ানো শুধু সময়ের অপেক্ষা মাত্র। গোটা সিরিজজুড়ে দেশের প্রধানমন্ত্রীকে অবমাননাকর প্রতিপন্ন করা হয়েছে।
গত ১৬ জানুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে সইফ আলি খান অভিনীত ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ (Tandav)। রবিবার রাতে এই ‘তাণ্ডব’-র লেখক গৌরব সোলাঙ্কিও পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে উত্তরপ্রদেশের হজরতগঞ্জ থানায় দায়ের হল এফআইআর। অভিযোগ, তাণ্ডবে হিন্দু দেবদেবীকে অসম্মান করা হয়েছে। এই ঘটনা দেশে ধর্মীয় অসন্তোষ তৈরি করতে পারে। অভিযোগ দায়ের করেছেন হজরতগঞ্জ থানার সাব ইন্সপেক্টর অমরনাথ যাদব। তবে শুধু তাণ্ডবের পরিচালক ও লেখকই নন। অভিযোগ দায়ের হয়েছে ভারতে অ্যামাজন প্রাইমের প্রধান অপর্ণা পুরোহিত, প্রযোজক হিমাংশু কৃষ্ণ মেহরা ও আরও একজনের বিরুদ্ধে। সোমবার অভিযুক্তদের জেরা করতে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে হজরতগঞ্জ পুলিশের একটি দল।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement