Maldives-এ যাবেন না, দেশে আগে, তাই Lakshadweep-এই শ্যুট Poonam-এর

মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপে আসুন। নেট জনতাদের একাংশের তরফে লাক্ষাদ্বীপ নিয়ে প্রচার শুরু হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েননি তারকারাও। অক্ষয় কুমার থেকে হার্দিক পান্ডিয়া কিংবা শচিন তেন্ডুলকর, তারকারা নিজেদের মত করে লাক্ষাদ্বীপের প্রচার শুরু করেছেন। মালদ্বীপ নয়, এবার থেকে লাক্ষাদ্বীপে শ্যুটিং করবেন বলে জানালেন পুনম পান্ডে।

ভারত বিরোধী মন্তব্যের জেরে বিপাকে মালদ্বীপ সরকার।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় এবার মালদ্বীপ সরকারের বিরুদ্ধে অনাস্থা পদক্ষেপের প্রস্তাব জানান সে দেশের বেশ কিছু নেতা। মালদ্বীপ এবং ভারতের মধ্যে যে সুসম্পর্ক, তাতে যাতে ছেদ না পড়ে, তার জন্য পদক্ষেপের দাবি জানানো হয় সে দেশের বহু সংগঠনের তরফে। ফলে ভারত বিরোধী মন্তব্য করে দেশের মধ্যেই বিপাকে পড়তে শুরু করেছে মালদ্বীপ সরকার।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement