Ukraine-Russia এর জট খুলুন Modi, চাইছেন Putin

রাশিয়া সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পুতিন জানান, 'আমার বন্ধু মোদীকে এ দেশে দেখলে, আমি খুশি হব।' ভারতের বিদেশমন্ত্রী বিষয়টি প্রকাশ্যে আনলেই তা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে। মোদী রাশিয়ায় হাজির হলে, তার সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানান পুতিন।

এবার রাশিয়া সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'বন্ধু' ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ায় যাবেন মোদী। সূত্রের তরফে মিলছে এমন খবর। সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ায় যান। বিদশমন্ত্রী জয়শঙ্কর রাশিয়া সফরের পর জানান, ভ্লাদিমির পুতিন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশে নিমন্ত্রণ জানিয়েছেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement