বৃহস্পতিবার, অগাস্ট 27, 2026 ব্রেকিং নিউজ:
MG Hector Tomahawk EV: ভারতে লঞ্চ হল চমকপ্রদ ইভি গাড়ি, দাম ১৯.৪৯ লাখ টাকা থেকে শুরু! দারুণ রেঞ্জ ও চোখধাঁধানো ফিচার্স | Kolkata Fatafat: কলকাতা শহরের জনপ্রিয় সাটা খেলার আপডেট ও বিস্তারিত তথ্য | EPFO Interest Update: পিএফ অ্যাকাউন্টে ৮.২৫% সুদের অপেক্ষা: কবে মিলবে অর্থ এবং প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার খুঁটিনাটি নিয়মাবলী |

Muslim Boy Beaten For Drinking Water From Temple: মন্দিরে ঢুকে জল খাওয়ার অপরাধে বেধড়ক মারধর মুসলিম নাবালককে

ভারত Sarmita Bhattacharjee | Mar 15, 2021 04:02 PM IST
A+
A-

জল তেষ্টা পাওয়াই গুরুতর অপরাধ ছিল তার, মন্দিরে ঢুকে জল পান করতেই ১৪ বছরের কিশোরকে বেধড়ক মারধর। ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের, ঘটনাটির ভিডিওটি ভাইরাল হতেই ধিক্কার সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত ব্যক্তির নাম শ্রীংগি যাদব, জল পান করার জন্য মন্দিরে প্রবেশ করার জেরে ১৪ বছরের আসিফকে বেধড়ক পেটায় সে। বিহারের ভাগলপুরের বাসিন্দা  শ্রীংগি যাদব। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, মন্দির থেকে বেরোনোর সময় কিশোরের নাম জিজ্ঞাসা করে শ্রীংগি, জানতে চাওয়া হয় বাবার নামও। এরপর নিজের নাম আসিফ সেটি বলতেই ১৪ বছরের কিশোরের উপরে চলে নির্বিচারে লাথি, চড়, ঘুষি মারা হতে থাকে। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের দাসনা দেবী মন্দিরে। ভিডিওটি ভাইরাল হতেই ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত নেটদুনিয়া, অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হন সকলে। কিশোরের উপর অমানবিক অত্যাচারের অপরাধে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, টুইটারে জানায় গাজিয়াবাদ পুলিশ।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel