Japan: Tokyo-র রানওয়েতে নামার সময় বিমানে ভয়াবহ আগুন

টোকিও বিমানবন্দরে টেক অফের সময় যে বিমানটিতে আগুন ধরে যায়, সেখান থেকে ৪০০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। ফলে কোনও যাত্রীর হতাহতের খবর মেলেনি এখনও পর্যন্ত। তবে উপকূলরক্ষী বাহিনীর বিমানের ৫ কর্মীর খোঁজ মিলছে না বলে খবর। ফলে উপকূল রক্ষী বাহিনীর বিমানের নিখোঁজ কর্মীদের খোঁজ শুরু হয়েছে।

বছর শুরুর প্রথম দিনে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ১ জানুয়ারির পর মঙ্গলবার টোকিও আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে আগুন ধরে যায়। টোকিওর হানিদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের Flight JL516-র এক বিমানের সঙ্গে ধাক্কা লাগে উপকূল রক্ষী বাহিনীর একটি চপারের। এরপরই জাপান এয়ারলাইন্সের বিমানটিতে আগুন লাগে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement