Israel-Hamas War: Erdoan-এর 'হিটলার' মন্তব্যের কড়া প্রতিক্রিয়া Netanyahu-র

নেতানিয়াহু বলেন, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে নীতি যাঁদের মধ্যে রয়েছে, তাঁরা ইজরায়েলের সেনা কর্মী। মানবতার খুনি হামাস জঙ্গিদের খতম করতে যারা লড়ছে নিজেদের প্রাণ বাজি রেখে। আইসিসের সঙ্গে হামাসের কোনও পার্থক্য নেই। আর সেই হামাসের সঙ্গেই দীর্ঘ লড়াই লড়ছে আইডিএফ। কিন্তু ইজরায়েলের বিরুদ্ধাচারণ করতে গিয়ে সেই হামাস জঙ্গি এবং তাদের নেতাদের প্রশংসা কেন করছেন এরদোগান, তা নিয়ে প্রশ্ন তোলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

কুর্দদের যাঁরা গণহত্য়া করেছে, বিরোধী সাংবাদিকদের বাকহরণ করেছে, তাঁর মুখ থেকে কোনও জ্ঞানের কথা শোনা হবে না। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে এভাবেই বিঁধলেন বেঞ্জামিন নেতানিয়াহু। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ্যে এরদোগানের বিরুদ্ধে তোপ দাগেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement