Ira Khan- Nupur Shikhare Wedding: উদয়পুরে বিয়ের পর নূপুরের ঠোঁটে ঠোঁট ইরার

বিয়ের পর ইরা এবং নূপুরকে দেখা যায় একে অপরের ঠোঁটে ঠোঁট রাখতে। তারপর দুজনে আংটি বদলও সেরে ফেলেন। নূপুরের হাতে আংটি পরিয়ে খুশিতে উচ্ছ্বল হয়ে ওঠেন আমির-কন্যা ইরা। বিয়ের পর আমির খান, ইরা খান, রীনা দত্তের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় নূপুর শিখরে এবং তাঁর মা-কে। পারফেক্ট ফ্যামিলি পিকচার একফ্রেমে যখন উঠতে দেখা যায়, হাসি উপচে পড়ে আমির খানের ঠোঁটে।

রাজস্থানের উদয়পুরে গিয়ে সামাজিক বিয়ে সারেন ইরা খান এবং নূপুর শিখরে। খ্রিস্টান রীতি অনুযায়ী ইরা, নূপুরকে বিয়ে সারতে দেখা যায় উদয়পুরে। পরিবার এবং ঘনিষ্ঠদের হাজিরায় নিজেদের নতুন জীবন শুরু করেন আমির-কন্যা ইরা এবং নূপুর শিখরে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement