Hrishikesh Mukherjee জন্মশতবর্ষ, কিংবদন্তী পরিচালকের ৫টি সেরা ছবি দেখুন

২০০৬ সালের ২৭ অগাস্ট চলে যান হৃষিকেশ মুখোপাধ্যায়৷ ভারতে 'মিডল সিনেমার পায়োনিয়র' বলা হয় হৃষিকেশ মুখোপাধ্যায়কে৷ মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা, মূল্যবোধ কীভাবে পরিবর্তিত হতে শুরু করে, নিজের বেশিরভাগ ছবিতে তা তুলে ধরে হৃষিকেশ মুখোপাধ্যায়৷ ছবির মধ্যে দিয়ে কীভাবে মানুষের জীবনকে তুলে ধরা যায়, তা সুন্দরভাবে ক্যামেরার সামনে এঁকেছেন হৃষিকেশ মুখোপাধ্যায়৷

হৃষিকেশ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ আজ৷ ৯৯তম জন্ম শতবর্ষে ভারতীয় সিনেমার এই কিংবদন্তীকে মনে করছেন সিনেমাপ্রেমীরা৷ হৃষিকেশ মুখোপাধ্যায়ের হাত ধরে চুপকে চুপকে, সত্যকাম, গুড্ডির মতো একাধিক কালজয়ী ছবি সামনে আসে৷ যা দর্শকের মনের মণিকোঠায় চির উজ্জ্বল৷ হৃষিকেশ মুখোপাধ্যায় পরপর ৪২টি ছবি উপহার দিয়েছেন ভারতীয় সিনেমাকে৷

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement