Gauri-র জন্মদিনে শুভেচ্ছা বলিউড তারকাদের

গত ৩ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে৷ আরিয়ানের সঙ্গে আরবাঝ শেঠ, মুনমুন ধমেচাদেরও গ্রেফতার করা হয়৷ ছেলের গ্রেফতারির পর শুনানিতে হাজির হতে দেখা যায় গৌরী খানকে৷ কঠিন পরিস্থিতিতে গৌরী যাতে ভেঙে না পড়েন, সেই আশা প্রকাশ করেন বলিউড তারকারা৷

মাদক মামলায় আরিয়ান খান এখনও জামিন পাননি৷ শুক্রবার দুপুর থেকে মুম্বইয়ের আর্থার জেরে রাখা হয়েছে আরিয়ান খানকে৷ আর্থার জেলে ৩-৫ দিন আরিয়ানদের কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানানো হয়৷ ১৪ দিন জেল হেফাজতের মাঝে আরিয়ান কি জামিন পাবেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে৷

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement