Ankita Lokhande বলেন, পর্দায় সুশান্তের ঘনিষ্ঠতা দেখে কেঁদে ফেলেন

অঙ্কিতার কথায়, পরিণীতি চোপড়া, বাণী কাপুর এবং পিকে-তে অনুষ্কা শর্মাকে সুশান্ত যখন চুম্বন করেন, সেই দৃশ্য তাঁর ভাল লাগেনি। তাঁর মেনে নিতে কষ্ট হয় বলে জানান অঙ্কিতা লোখন্ডে। এমনকী,পিকে-তে সুশান্ত সিং রাজপুত যখন অনুষ্কাকে চুম্বন করেন, তা দেখে তাঁর মাথা ঘুরে যায় বলে সহপ্রতিযোগী আয়েষা খানকে জানান অঙ্কিতা লোখন্ডে।

বিগ বসের ঘরে এবার ফের সুশান্ত সিং রাজপুতকে নিয়ে মন্তব্য করলেন অঙ্কিতা লোখন্ডে। প্রয়াত অভিনেতার প্রসঙ্গ এবার বসের ঘরে তুললেন অঙ্কিতা। অভিনেত্রী বলেন, সুশান্ত যখন পিকে এবং শুদ্ধ দেশি রোমান্সে অভিনয় করেন, তখন তাঁর সঙ্গে স্ক্রিনে অন্য নায়িকাদের ঘনিষ্ঠ দৃশ্য তিনি মেনে নিতে পারেননি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement