Bigg Boss 17 থেকে বেরিয়েই দেদার পার্টি অঙ্কিতার স্বামী ভিকির

বিগ বসের ঘরের বন্ধুদের নিয়ে পার্টি করতে দেখা যায় অঙ্কিতার স্বামী ভিকিকে। যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়। বসের ঘর থেকে বেরনোর পর ভিকিকে যখন ঈশাদের সঙ্গে পার্টি করতে দেখা যায়, তা নিয়ে অনেকেই কটাক্ষ করেন। ফলে বন্ধুদের সঙ্গে ভিকি জৈনের ছবি ভাইরাল হয়ে যায়।

ফাইনালের আগে বিগ বসের ঘর থেকে আউট ভিকি জৈন। অঙ্কিতা লোখন্ডে যখন এখনও ক্রিজে রয়েছেন, সেই সময় ভিকিকে ঘরের বাইরে বেরিয়ে যেতে হয়। ভিকি জৈন আউট হতেই, তাঁকে দেখা গেল অন্য মুডে। বসের ঘর থেকে বেরনোর পর ভিকি দেখা করেন সানা রইস খান, ঈশা মালব্য, আয়েষা খানদের সঙ্গে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement