FAU-G Game Launched: এসে গেছে FAU-G মোবাইল গেম, ডাউনলোডের আগে খুঁটিনাটি জেনে নিন

অবশেষে লঞ্চ করল এনকোর গেমসের তৈরি FAU-G aka Fearless and United Guards। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত প্রকল্পের সমর্থনে গত বছর সেপ্টেম্বর মাস থেকে এই FAU-G aka Fearless and United Guards গেমের ব্যাপকহারে প্রচার করতে দেখা গিয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। এই FAU-G গেমের প্রি রেজিস্ট্রেশনের জন্যও নিজের টুইটারে হ্যান্ডলে পোস্ট করেছিলেন বলিউডের খিলাড়ি কুমার। আশা করা যাচ্ছে, খুব শিগগির দেশজুড়ে হইচই ফেলে দেবে FAU-G। এইমুহূর্তে অ্যানড্রয়েডেই মিলছে FAU-G গেম। তবে খুব শিগগির iOS ইউজাররাও এই FAU-G গেম খেলতে পারবেন। আগ্রহীরা গুগলে প্লে স্টোর থেকে FAU-G গেম ডাউনলোড করে নিজেদের মোবাইলে ইনস্টল করে নিন।

FAU-G গেম (Photo Credits: Twitter)

FAU-G গেমের ডেভেলপাররা জানিয়েছেন, এটি অ্যান্ড্রয়েড ৮ ভারশন থেকে শুরু করে বাকি সমস্ত ফোনেই চলবে। পূর্ব লাদাখের গলওয়ান ভ্যালিতে চিনের লালফৌজের সঙ্গে ভারতীয় সেনার যে সংঘর্ষ হয়েছিল তার ভিত্তিতেই তৈরি হয়েছে এই FAU-G গেম। এখন শুধু প্রচারের মোডেই FAU-G-কে দেখা যাবে। এনকোর গেমসের তরফে সাফ জানানো হয়েছে যে, এখনই অনলাইন মাল্টিপ্লেয়ার, ব্যাটেল রয়্যাল গেম মোড এখনই মিলছে না। তবে ধীরে ধীরে এই সুযোগ গেমাররা পেয়ে যাবেন। PUB-G ও FAU-G গেমের মধ্যে পার্থক্য হল মাল্টিপ্লেয়ার মোড। অন্যান্য মোড আপডেট হওয়ার আগে গেমারদের কাছে FAU-G কীভাবে জনপ্রিয় হয়ে উঠবে সেটাই এখন দেখার। আরও পড়ুন-Maharashtra: পাকিস্তানের জেলে ১৮ বছর পার, অবশেষে বাড়ি ফিরলেন হাসিনে বেগম

গেমাররা চাইলেই তাঁদের মোবাইলে বিনামূল্যে FAU-G ডাউনলোড করতে পারেন। তবে একটা অংকের টাকা তাঁদের খরচ করতেই হচ্ছে। খেলতে গেলে অ্যাপ কিনতে হবে। ১৯ টাকা থেকে দাম শুরু করে একেবারে ২ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত। গেমের ডাউনলোড সাইজ ৫০০ এমবি। এই গেম থেকে যে টাকা উঠবে তার ২০ শতাংশ জমা পড়বে ভারতকে বীর ট্রাস্টের ফান্ডে।

Share Now
Advertisement

Advertisement
Share Now
Advertisement