Moto G9 Power Smartphone: Motorola বাজারে নিয়ে এল মাত্র ১১ হাজার টাকায় দুর্দান্ত স্মার্টফোন, ফিচার দেখলে চমকে যাবেন

মোটরলা অফিসিয়ালি লঞ্চ করল Moto G9 পাওয়ার স্মার্টফোন। ১৫ ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে স্মার্টফোনটির। Moto G9 পাওয়ার স্মার্টফোনের ফিচার- 1640x720 পিক্সেল রিজলিউশন-সহ ৬.৮ ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি পাওয়ার্ড বাই Qualcomm Snapdragon 662 চিপসেট।

Moto G9 Power (Photo Credits: Motorola India)

মোটরলা অফিসিয়ালি লঞ্চ করল Moto G9 পাওয়ার স্মার্টফোন। ১৫ ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে স্মার্টফোনটির। Moto G9 পাওয়ার স্মার্টফোনের ফিচার- 1640x720 পিক্সেল রিজলিউশন-সহ ৬.৮ ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি পাওয়ার্ড বাই Qualcomm Snapdragon 662 চিপসেট।

স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা মড্যিয়ুল- ৬৪ এমপি মেইন শ্যুটার, ২ এমপি ম্যাক্রো লেন্স এবং ২ এমপি ডেপথ সেন্সর। স্মার্টফোনটিতে সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ১৬ এমপি ক্যামেরা। যত ইচ্ছে কথা বলুন, শেষ হবে না চার্জ কারণ এতে রয়েছে 20W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৬ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি। স্মার্টফোনটিতে রয়েছে 4GB ব়্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজ।

Moto G9 Power স্মার্টফোনের দাম ১১,৯৯৯ টাকা ধার্য হয়েছে। এই টাকাতেই আপনি পেয়ে যাবেন 4GB ব়্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজের ফিচার। 4G LTE, Wi-Fi 802.11 ac, Bluetooth v5.0, GPS/A-GPS, NFC, একটি USB Type-C port এবং 3.5mm হেডফোন জ্যাকের জায়গা রয়েছে এতে। কানেকটিভিটির ক্ষেত্রে একাধিক সুবিধা রয়েছে স্মার্টফোনটিতে।

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement