৯ সেপ্টেম্বর আত্মপ্রকাশ iPhone 18 Pro সিরিজের: জানুন সম্ভাব্য ফিচার, ভারতে আনুমানিক দাম
টেকপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের বহু প্রতীক্ষিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ (Surprise and shine) বিশেষ ইভেন্টের তারিখ।
টেকপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের বহু প্রতীক্ষিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ (Surprise and shine) বিশেষ ইভেন্টের তারিখ। আগামী ৯ সেপ্টেম্বর, বুধবারে অনুষ্ঠিত হতে চলেছে এই রাজকীয় টেক-ইভেন্ট। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কের আইকনিক স্টিভ জবস থিয়েটার থেকে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে এটি। বিশ্ববাজারের পাশাপাশি ভারতীয় টেকপ্রেমীদের নজরও এখন এই ইভেন্টের দিকে, যেখানে লঞ্চ হতে চলেছে বহুল চর্চিত iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max। এছাড়া অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়েও বড় চমক আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর অ্যাপলের শীর্ষ পদে বসছেন নতুন সিইও জন টার্নাস। তাঁর নেতৃত্বে এটাই হতে চলেছে অ্যাপলের প্রথম কোনো ফ্ল্যাগশিপ প্রোডাক্ট লঞ্চ ইভেন্ট।
ভারতে কখন দেখা যাবে ইভেন্ট ও কবে থেকে শুরু প্রি-অর্ডার?
টেকপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের বহু প্রতীক্ষিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ (Surprise and shine) বিশেষ ইভেন্টের তারিখ। বিশ্ববাজারের পাশাপাশি ভারতীয় টেকপ্রেমীদের নজরও এখন এই ইভেন্টের দিকে, যেখানে লঞ্চ হতে চলেছে বহুল চর্চিত iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max। এছাড়া অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়েও বড় চমক আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর অ্যাপলের শীর্ষ পদে বসছেন নতুন সিইও জন টার্নাস। তাঁর নেতৃত্বে এটাই হতে চলেছে অ্যাপলের প্রথম কোনো ফ্ল্যাগশিপ প্রোডাক্ট লঞ্চ ইভেন্ট।
রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রেতাদের জন্য প্রি-অর্ডার শুরু হতে পারে ১২ সেপ্টেম্বর (শনিবার) থেকে এবং ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে বাজারে মিলবে এই নতুন আইফোন। সাধারণত ইভেন্টের পর শুক্রবারে প্রি-অর্ডার শুরু হলেও, ১১ সেপ্টেম্বর ৯/১১ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী থাকায় অ্যাপল সম্মানের খাতিরে একদিন পিছিয়ে শনিবার থেকে প্রি-অর্ডার চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। ভারতীয় সময় অনুযায়ী ৯ সেপ্টেম্বর রাত ১০:৩০ মিনিট থেকে শুরু হবে এই অ্যাপল ইভেন্ট। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিম দেখা যাবে।
iPhone 18 Pro সিরিজের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য এবং বিভিন্ন রিপোর্ট থেকে iPhone 18 Pro ও Pro Max-এর কিছু দারুণ আপগ্রেডের ছবি ফুটে উঠেছে:
শক্তিশালী প্রসেসর: দুটি প্রিমিয়াম Pro মডেলটিতেই অ্যাপলের পরবর্তী প্রজন্মের A20 Pro চিপসেট থাকতে পারে। TSMC-র অত্যাধুনিক 2nm প্রযুক্তিতে তৈরি এই প্রসেসর পূর্ববর্তী A19 Pro-এর তুলনায় প্রায় ১৫% বেশি গতি এবং ৩০% পর্যন্ত কম বিদ্যুৎ খরচ নিশ্চিত করবে।
উন্নত ডিসপ্লে ও নতুন ডিজাইন: iPhone 18 Pro-তে থাকছে ৬.৩ ইঞ্চির এবং Pro Max-এ ৬.৯ ইঞ্চির OLED স্ক্রিন। নতুন LTPO+ প্রযুক্তি ব্যবহারের ফলে স্ক্রিনের স্থায়িত্ব ও ব্যাটারি কার্যক্ষমতা বাড়বে। ১২০Hz ProMotion রিফ্রেশ রেটের পাশাপাশি এবার ডাইনামিক আইল্যান্ডের (Dynamic Island) আকার প্রায় ৩৫% ছোট করা হতে পারে।
ক্যামেরার ভেলকি: ফটোগ্রাফি লাভারদের জন্য থাকছে রিয়ারে তিনটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। এর মধ্যে প্রাইমারি সেন্সরে যোগ হতে চলেছে ভেরিয়েবল অ্যাপারচার(Variable Aperture) প্রযুক্তি, যা আলো নিয়ন্ত্রণ এবং ডেপথ-অফ-ফিল্ড শটে অভাবনীয় স্পষ্টতা এনে দেবে। সেলফির জন্য সামনে থাকতে পারে ২৪ মেগাপিক্সেল সেন্সর।
বিশাল ব্যাটারি ও মেমোরি: ব্যাটারি ব্যাকআপে থাকছে বিরাট চমক। iPhone 18 Pro-তে ৪,২৮৮ mAh এবং Pro Max-এ ৫,৫৬৭ mAh ক্ষমতা সম্পন্ন শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে। কার্যক্ষমতা মসৃণ করতে প্রিমিয়াম মডেলগুলিতে দেওয়া হতে পারে ১২GB RAM। স্টোরেজ হিসেবে মিলবে ২৫৬GB, ৫১২GB, ১TB এবং Pro Max-এর জন্য বিশেষ ২TB ভ্যারিয়েন্ট।
অন্যান্য কানেক্টিভিটি ও সফটওয়্যার: নতুন C2 মোডেমের সৌজন্যে আরও উন্নত ৫জি সেলুলার কানেক্টিভিটি ও স্যাটেলাইট ব্যাকআপ মিলবে। ফোনগুলি পরিচালিত হবে অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম iOS 27 দ্বারা।
ফ্রেম ও কালার অপশন
iPhone 17 Pro সিরিজের ফ্রেমের ডিজাইনের সঙ্গে কিছুটা মিল থাকলেও পিছনের গ্লাসে একটি নতুনত্ব দেখা যেতে পারে। মেটালিক শেডের পাশাপাশি এবার লাইট ব্লু, সিলভার, ডার্ক গ্রে (স্পেস ব্ল্যাক) এবং একটি আকর্ষক ‘ডার্ক চেরি’ রঙের ভ্যারিয়েন্টে উপলব্ধ হতে পারে এই সিরিজের ফোনগুলি।
ভারতে আনুমানিক দাম কত হতে পারে?
বিশ্বজুড়ে মেমোরি ও প্রয়োজনীয় পার্টসের মূল্যবৃদ্ধির কারণে নতুন আইফোনের দামে কিছুটা বৃদ্ধি ঘটার সম্ভাবনা প্রবল। বাজার বিশ্লেষকদের ধারণা অনুযায়ী:
iPhone 18 Pro: বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হতে পারে আনুমানিক ১,৩৯,৯০০ টাকা থেকে।
iPhone 18 Pro Max: এর ২৫৬GB বেস মডেলে দাম থাকতে পারে ১,৫৯,৯০০ টাকা থেকে ১,৬৯,৯০০ টাকার কাছাকাছি।
তবে অ্যাপলের অফিসিয়াল ইভেন্টে দাম সংক্রান্ত চুড়ান্ত ঘোষণা পাওয়ার পরেই আসল ছবি স্পষ্ট হবে।