Donald Trump on AI: AI-এর ঝুঁকি ভুয়ো, দাবি ট্রাম্পের! অসুস্থ ষড়যন্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ঝুঁকি এবং মানবসভ্যতার জন্য এর সম্ভাব্য বিপদ সম্পর্কিত সতর্কবার্তাকে সরাসরি "ভুয়ো" বা "প্রতারণা" বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

US President Donald Trump (Photo Credits: X/@amconmag)

Donald Trump on AI:  কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ঝুঁকি এবং মানবসভ্যতার জন্য এর সম্ভাব্য বিপদ সম্পর্কিত সতর্কবার্তাকে সরাসরি "ভুয়ো" বা "প্রতারণা" বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এআই প্রযুক্তির ওপর সরকারি নিয়ন্ত্রণ বা কড়াকড়ি আরোপের দাবিকে তিনি একটি "অসুস্থ ষড়যন্ত্র" হিসেবে অভিহিত করেছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক কিছু পোস্টের মাধ্যমে ট্রাম্প এআই বিশেষজ্ঞ ও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সিইওদের তীব্র সমালোচনা করেন।

ট্রাম্প দাবি করেন, "এআই বিশ্বকে গ্রাস করবে, মানবজাতিকে ধ্বংস করবে বা এরকম সব খারাপ পরিস্থিতি তৈরি করবে—এগুলো সবই ভুয়ো কথা।" তিনি জলবায়ু পরিবর্তনের সতর্কবার্তার সঙ্গে এআই ঝুঁকির তুলনা টেনে বলেন, যারা এই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণের দাবি তুলছেন, তারা আসলে মার্কিন অগ্রগতিকে থামিয়ে দিতে চান। ট্রাম্পের মতে, এআই প্রযুক্তির জন্য একমাত্র "গার্ডরেল" বা নিয়ন্ত্রক হওয়া উচিত একজন শক্তিশালী ও বুদ্ধিমান মার্কিন প্রেসিডেন্ট, যা বর্তমানে আমেরিকার রয়েছে।

প্রযুক্তি প্রধানদের উদ্বেগ ও ট্রাম্পের পাল্টা যুক্তি

সম্প্রতি এন্থ্রোপিক (Anthropic) এর সিইও দারিও আমোদেই, ওপেনএআই (OpenAI) এর স্যাম অল্টম্যান এবং মাইক্রোসফটের মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলোর প্রধানরা এআই প্রযুক্তির অবাধ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এআই এজেন্টদের স্বায়ত্তশাসিত ক্ষমতা এবং সাইবার হামলার ঝুঁকি উল্লেখ করে তারা সরকারের কাছে নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছিলেন।

তবে ট্রাম্প এই নিয়ন্ত্রণের তীব্র বিরোধিতা করে কী বলেন

সরকারি নিয়ন্ত্রণের কারণে মার্কিন প্রতিষ্ঠানগুলো বিশ্ববাজারে পিছিয়ে পড়বে এবং চিনন এই সুযোগে টেকনোলজির দৌড়ে এগিয়ে যাবে। ইতিহাসে কোনো ইন্ডাস্ট্রি প্রধানদের নিজেদের ব্যবসার ওপর এমন কড়া নিয়ম চাপানোর দাবি তুলতে দেখা যায়নি, যা তাদের দেউলিয়া করে দিতে পারে। তার প্রশাসন ইতিমধ্যেই এনভিডিয়া (Nvidia) এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে একমত যে এআই নিয়ে অপ্রয়োজনীয় আতঙ্ক ছড়ানো হচ্ছে।

রাজনৈতিক চর্চা ও মধ্যবর্তী নির্বাচন

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের এই অবস্থান বেশ তোলপাড় সৃষ্টি করেছে। বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতারা সতর্ক করে বলছেন, এআই নিয়ন্ত্রণের অভাব কর্মসংস্থান নষ্ট করা, ডেটা সেন্টারের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার এবং নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে। অন্যদিকে, ট্রাম্প প্রশাসন দাবি করছে যে এআই খাতের দ্রুত বিকাশ আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম মূল চাবিকাঠি এবং এতে কোনো বাধা দেওয়া উচিত হবে না।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement