BAN vs ZIM 1st Test: ৮২ রানে থেকে পিছিয়ে থেকে নেমে লড়ছেন মমিনুলরা, মিরাজের পঞ্চবাণের পরেও চাপে বাংলাদেশ

সোমবার সিলেটে টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবোয়ের প্রথম ইনিংস শেষ হয় ২৭৩ রানে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮২ রানের গুরুত্বপূর্ণ লিড পান ক্রেগ এরভিন-রা।

Mehidy Hasan Miraz. (Photo Credits: X)

Bangladesh বনাম Zimbabwe  Sylhet 1st Test: জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে চাপে বাংলাদেশ। সিলেট টেস্টে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ এখনও পিছিয়ে ২৫ রানে, হাতে ৯ উইকেট। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওপেনার শাদমান ইসলামের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। তবে তারপর দিনের বাকি ১০ ওভারের মত খেলে দেন ওপেনার মাহমুদুল্লা হাসান জয় (২৮ অপরাজিত) ও মমিনুল হক (১৫)। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৫৭ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে ১৯১ রানের জবাবে জিম্বাবোয়ে ২৭৩ রান।

জিম্বাবোয়ের প্রথম ইনিংসের লিড ৮২, বাংলাদেশ এখনও পিছিয়ে ২৫ রানে, হাতে ৯ উইকেট

সোমবার সিলেটে টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবোয়ের প্রথম ইনিংস শেষ হয় ২৭৩ রানে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮২ রানের গুরুত্বপূর্ণ লিড পান ক্রেগ এরভিন-রা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শাদমান ইসলাম (৪)-এর উইকেট হারায় বাংলাদেশ। শাদমানকে আউট করেন জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। গতকাল, প্রথম দিনের শেষে বাংলাদেশের প্রথম ইনিংসের ১৯১ রানের জবাবে, জিম্বাবোয়ে বিনা উইকেট করেছিল ৬৭ রান।

জিম্বাবোয়ের জোড়া হাফ সেঞ্চুরির দাপট

সেখান থেকে ব্রায়ান বেনেট (৫৭), সিন উইলিয়ামস (৫৯), নায়াশা মায়াভো-র (৩৫) ভাল ব্যাটিংয়ে করে জিম্বাবোয়ে প্রথম ইনিংসে করে ২৭৩ রান। বাংলাদেশের তারকা স্পিনার মেহদি হাসান মিরাজ ৫২ রান দিয়ে নেন ৫টি উইকেট। নাহিদ রানা ৭৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। হাসান মেহমুদ, খালেদ আহমেদ ১টি করে উইকেট নন।

মেহদি হাসানের পঞ্চবাণ

কোন পথে সিলেট টেস্ট

প্রসঙ্গত, প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন মমিনুল হক (৫৬)। অধিনায়ক নাজমুল হোসেন শান্তো ৪০ রান করেছিলেন। বাংলাদেশ ও জিম্বাবোয়ের দুই টেস্টের সিরিজ শুরু হয়েছে গতকাল, রবিবার থেকে। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement