CSK: যে নিয়মের সুযোগ নিয়ে আইপিএলের মাঝপথে তারকা বিদেশী ক্রিকেটারকে দলে নিলেন ধোনিরা

আইপিএলের (IPL 2025) মাঝপথে পরিবর্ত ক্রিকেটার হিসেবে এক তারকা বিদেশী ক্রিকেটারকে দলে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কয়েক মাস আগে হওয়া মেগা নিলামের পর সিএসকে-র হাতে আরও একটি বিদেশী ক্রিকেটারের কোটা বাকি ছিল।

CSK-win against SRH

Dewald Brevis Replacement: আইপিএলের (IPL 2025) মাঝপথে পরিবর্ত ক্রিকেটার হিসেবে এক তারকা বিদেশী ক্রিকেটারকে দলে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চোট পাওয়া ঘরোয়া ক্রিকেটারের বদলে একেবারে বিদেশী তারকা মারকুটে ব্যাটারকে দলে নিল চেন্নাই। কিন্তু এটা কী করে সম্ভব? কয়েক মাস আগে হওয়া মেগা নিলামের পর সিএসকে-র হাতে আরও একটি বিদেশী ক্রিকেটারের কোটা বাকি ছিল। নিলামে কেনা পঞ্জাবের পেসার গুরজাপনিত সিং-য়ের চোটের ফলে মহেন্দ্র সিং ধোনির দলের কাছে পরিবর্ত ক্রিকেটারকে স্কোয়াডে নেওয়ার সুযোগ চলে এসেছিল।

কোন নিয়মে বিদেশীকে দলে নিতে পারল CSK

সেই সুযোগে ধোনিরা বিদেশী কোটা পূরণ করে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস-কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করল। নিলামে ব্রেভিসের বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। সেখানে ধোনিরা তাঁকে কিনতে খরচ করলেন ২ কোটি ২০ লক্ষ টাকা। মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে ব্রেভিস বিশ্বের নানা ফ্র্যাঞ্চইজিতে খেলে খ্যাতি পেয়েছেন। তবে আইপিএলের মেগা নিলামে তাঁকে দলে নেয়নি মুম্বই।

ভাল ফর্মে আছেন ব্রেভিস

২১ বছরের ব্রেভিস বেশ ভাল ফর্মে আছেন। চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ফ্র্য়াঞ্চাইজি টি-২০ লিগে ১৮৪-র বেশী স্ট্রাইক রেট গড়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন ব্রেভিস। তাঁকে আগামী ২০ এপ্রিল, রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ন্স ম্য়াচ থেকেই ধোনি খেলাতে পারেন। সিএসকে-র হয়ে এখন যে চার বিদেশী খেলছেন, তাঁরা হলেন- ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র,নুর আহমেদ ও মাথিসা পাথিরানা। এ ছাড়াও চেন্নাইয়ের বিদেশী ক্রিকেটাররা হলেন- স্যাম কুরান, জেমি ওভারটন ও নাথান এলিস। বিজয় শঙ্করের ফর্মে না থাকাটা চেন্নাইকে ভোগাচ্ছে।

চলতি মরসুমে দ্বিতীয় পরিবর্তন ধোনিদের

ঋতুরাজের বদলে আয়ষকে দলে নিয়েছিলেন ধোনিরা

ক'দিন আগেই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়েড় চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে মুম্বইয়ের ১৭ বছরের আয়ুষ মাহতরে-কে দলে নেয় চেন্নাই। ঋতুরাজ চোট পেয়ে ছিটকে যাওয়ায় চলতি আইপিএলের বাকিটা সময় পর্যন্ত ধোনিকেই অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।

এখন কোন জায়গায় দাঁড়িয়ে ধোনিরা

চলতি আইপিএলে ৭টি খেলে মাত্র ২টি-তে জেতা ধোনিরা পয়েন্ট তালিকায় একেবারে শেষের দিকে আছেন। এখান থেকে ধোনিদের ৭টি-র মধ্যে অন্তত ৬টা ম্যাচ জিতলে তবেই প্লে অফে উঠতে পারবেন। এই প্রথম এবারের আইিপএলেই টানা পাঁচটা ম্যাচে হারের লজ্জা হজম করছে পাঁচবারের চ্যাম্পিয়ন ধোনির দল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement