Cristiano Ronaldo Hattrick: সৌদি লিগে ফের রোনাল্ডো ম্যাজিক, শেষ তিনটে ম্যাচে দুটি হ্যাটট্রিক CR7র
সৌদি আরব পেশাদার লিগে ফের হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার দামাকের বিরদ্ধে ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেললেন আল- নাসেরের জার্সিতে খেলা রোনাল্ডো।
সৌদি আরব পেশাদার লিগে ফের হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। শনিবার দামাকের বিরদ্ধে ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেললেন আল- নাসেরের জার্সিতে খেলা রোনাল্ডো। রোনাল্ডোর হ্যাটট্রিকের সুবাদে আল নাসের ৩-০ গোলে হারাল দামাককে। সৌদি প্রো লিগে রোনাল্ডো এখন সর্বাধিক গোলদাতা। পেশাদার কেরিয়ারে রোনাল্ডোর এটি ৬২তম হ্যাটট্রিক। চলতি সৌদি লিগে দুটি হ্যাটট্রিক সহ রোনাল্ডোর আটটি গোল করা হয়ে গেল।
প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন সিআরসেভেন। এরপর ম্যাচের ২৩ ও ৪৪ মিনিটে দুটি গোল করে হ্যাটট্রিক করে ফেলেন আল নাসেরের পর্তুগীজ মহাতারকা ফুটবলার। আরও পড়ুন-মহিলাদের আইপিএলে ইউপি দলের নেতৃত্বে কে
দেখুন ছবিতে
দেখুন গোলের ভিডিয়ো
গত ১০ ফেব্রুয়ারি আল-ওয়েহদার বিরুদ্ধে সৌদি লিগে তাঁর প্রথম হ্যাটট্রিকটা করেছিলেন রোনাল্ডো।