Tamim Iqbal: হাসপাতালের বিছানা থেকে উঠেই ফেসবুকে আবেগঘন বার্তা তামিম ইকবালের, পোস্ট দেখে মুগ্ধ সবাই

তামিম ফেসবুকে লিখলেন,"গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?"

Tamim Iqbal (Photo: ANI)

ঢাকা প্রিমিয়র লিগে ম্য়াচ চলাকালীন হার্ট অ্যাটাকের পর অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল-কে। আইসিইউ-তে ভর্তির পর শুরুতে কিছুই জ্ঞান ফিরছিল না তামিমের। পরে তাঁরে হার্টে রিং সহ বেশ কিছু প্রক্রিয়ায় ক্রমশ সুস্থ হয়ে ওঠেন তামিম। এদিন দুপুরে নিজের সুস্থ হয়ে ওঠার খবর দিয়ে তামিম ফেসবুক পোস্টে আবেগঘন বার্তা দিলেন। সকালের ভালবাসা, প্রার্থনায় তিনি ফিরে এসেছেন বলে তামিম জানালেন।

ফেসুবক পোস্টে কী লিখলেন তামিম

ফেসবুক পোস্টে বাংলাদেশের প্রাক্তন তারকা ক্রিকেটার তামিম লেখেন," দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই।

তামিমের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

এর তামিম ফেসবুক পোস্টে লেখেন, "আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।"

তামিমের পোস্ট

ম্যাচের মাঝে হার্ট অ্য়াটাক হয়েছিল তামিমের

পোস্টের শেষে তামিম লেখেন, "আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement