Sudirman Cup: সুদিরমানে ডেনমার্কের বিরুদ্ধে জঘন্য হার দিয়ে শুরু ভারতের

ডেনমার্কের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ০-২ পিছিয়ে পড়ল ভারতীয় দল।

HS Prannoy. (Photo Credits: X)

আন্তর্জাতিক ব্য়াডমিন্টনের ঐতিহ্যের সুদিরমান কাপে (Sudirman Cup 2025) গ্রুপ লিগের প্রথম টাইয়ে ডেনমার্কের বিরুদ্ধে খারাপভাবে হারল ভারতীয় দল  চিনে আয়োজিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে ডেনামর্কের কাছে ০-৩ হারলেন প্রণয়রা। ড্যানিশদের বিরুদ্ধে টাই এখনও দুটি ম্যাচ বাকি থাকলেও ভারতের হার নিশ্চিত।

১৬টি দলের এই টুর্নামেন্টে ডি গ্রুপে ভারতের সঙ্গে আছে ডেনমার্ক, ইংল্যান্ড ও ইন্দোনেশিয়া। পুরুষদের সিঙ্গলস, মহিলাদের সিঙ্গলস, পুরুষদের ডবলস, মহিলাদের ডবলস ও মিক্সড ডবলস- দুটি দলের মধ্যে এই পাঁচটি বিভাগে খেলার পর ঠিক হয় ম্যাচে কে জিতল।

এদিন, প্রথমে মিক্সড ডবলসে ড্যানিশ জুটির কাছে ১৩-২১, ১৪-২১ হারেন ভারতের তানিশা ক্রাস্তো ও ধ্রুব কাপিলা। এরপর টাইয়ের দ্বিতীয় ম্যাচে পুরুষদের সিঙ্গলসে এইচএস প্রণয় ১৫-২১, ১৬-২১ হারেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় আন্দ্রেস অ্যান্টনসেনের বিরুদ্ধে।  এরপর পুরুষদের ডবলসে বিশ্বের এক নম্বর জুটির কাছে হারেন  ৭-২১, ৪-২১ ধরাশায়ী হন হরিহরন ও রুবেন জুটি। শেষ মুহূর্তে চোটের কারণে টুর্নামেন্ট থেকে সরে য়ান ভারতের এক নম্ব র ডবলস জুটি সাত্যকি সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি।

টাইয়ের প্রথম দুটি ম্যাচে হার ভারতের

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement