SRH vs DC: বৃষ্টিতে ভেস্তে গেল দিল্লি-হায়দরাবাদ ম্যাচ, বিদায় কামিন্সদের, হার বাঁচল অক্ষরদের

হায়দরাবাদে প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল সান রাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটলসের মধ্যে ম্যাচ। ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় দুটি দলই এক পয়েন্ট করে পেল।

SRH vs DC. (Photo Credits; X)

SRH বনাম DC, IPL 2025: হায়দরাবাদে প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল সান রাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটলসের মধ্যে ম্যাচ। ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় দুটি দলই এক পয়েন্ট করে পেল। এর ফলে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল গতবারের ফাইনালিস্ট সান রাইজার্স হায়দরাবাদ (১১ ম্যাচে ৭ পয়েন্ট)। অন্যদিকে, কম রান করেও ম্যাচ ভেস্তে গিয়ে এক পয়েন্ট পাওয়া দিল্লির পয়েন্ট দাঁড়াল ১৩ পয়েন্ট (১১ ম্য়াচে)। দিল্লি হারলে এদিন বেশী সুবিধা হত কলকাতা নাইট রাইডার্সের।

পয়েন্ট তালিকায় এখন কে কোথায়

পয়েন্ট তালিকায় এখন প্রথম চারটি দল হল- ১) বেঙ্গালুরু (১৬ পয়েন্ট), ২) পঞ্জাব (১৫ পয়েন্ট), ৩) গুজরাট (১৪ পয়েন্ট) ও ৪) মুম্বই (১৪ পয়েন্ট)। পাঁচে দিল্লি (১৩ পয়েন্ট) আর ৬ নম্বরে কলকাতা (১১ পয়েন্ট)। ১০ পয়েন্ট পেয়ে সাত নম্বরে আছে ঋষভ পন্থের লখনৌ। বিদায় নিশ্চিত হয়েছে হায়দরাবাদ (৭ পয়েন্ট), রাজস্থান (৬ পয়েন্ট), চেন্নাই (৪ পয়েন্ট)-র।

প্রথমে ব্যাট করে দিল্লি ১৩৩ রান করেছিল

এদিন হায়দরাবাদে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে ১৩৩ রান করেছিল। এরপরই নিজামের শহরে প্রবল বৃষ্টি নামে। বৃষ্টি আর না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হয়। দিল্লির ব্যাটাররা এদিন একেবারে খারাপ ব্যাটিং করে। মাত্র ৬২ রানের মধ্যে ৬ উইকেট হারায় দিল্লি। শেষ পর্যন্ত ত্রিস্টান স্টাবস (৪১ অপরাজিত) ও আশুতোষ শর্মা (২৬ বলে ৪১) দলের লজ্জা বাঁচান। অসাধারণ বোলিং করেন হায়দারাবেদর অধিনায়ক প্যাট কামিন্স (৩/১৯)।

বৃষ্টিতে ভেস্তে গেল হায়দরাবাদ বনাম দিল্লি ম্যাচ

এর আগে কলকাতা-পঞ্জাব ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল

চলতি আইপিএলে এটি দ্বিতীয় ম্যাচ যা বৃষ্টির কারণে ভেস্তে গেল। এর আগে ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের মধ্যে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement