BAN W vs SA W: ফের তীরে এসে তরী ডুবল বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকাকে বাগে পেয়েও হারলেন নিগার সুলতানারা
মহিলাদের চলতি ওয়ানডে বিশ্বকাপে আরও একটা ম্যাচ জেতার মত পরিস্থিতিতে থেকে হেরে গেল বাংলাদেশ। সোমবার বিশাখাপত্তনামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের মত জায়গায় দাঁড়িয়ে ৩ উইকেটে হেরে গেল নিগার সুলতানার দল। ৩ বল বাকি থাকতে জিতল দক্ষিণ আফ্রিকা।
BAN W vs SA W: মহিলাদের চলতি ওয়ানডে বিশ্বকাপে (ICC ODI Women's World Cup 2025) আরও একটা ম্যাচ জেতার মত পরিস্থিতিতে থেকে হেরে গেল বাংলাদেশ (Bangladesh Women's Cricket Team)। সোমবার বিশাখাপত্তনামে দক্ষিণ আফ্রিকা (South Africa Women's Cricket Team)-র বিরুদ্ধে জয়ের মত জায়গায় দাঁড়িয়ে ৩ উইকেটে হেরে গেল নিগার সুলতানা (Nigar Sultana)-র দল। ৩ বল বাকি থাকতে জিতল দক্ষিণ আফ্রিকা। ঠিক যেমনটা কদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে হয়েছিল বাংলাদেশের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছিল ২৩২। জবাবে ব্যাট করতে নেমে ৭৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে মিরজান্নে কেপ (৫৬) ও চোলে ট্রাইয়ন ভাল পার্টনারশিপ করেন।
শেষ ওভারের নাটক
শেষ ওভারে জিততে হলে ইংল্য়ান্ডকে ৭ রান করতে হত। নাহিদা আখতারের করা শেষ ওভারের প্রথম ডেলিভারি ওভার বাউন্ডারি হাঁকান নাদিনে ডি ক্লার্ক। এরপরের বলটা সুইপ মারতে গিয়ে মিস করেন। ওভারের তৃতীয় বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতার ডি ক্লার্ক।
১৬৩ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার
নাহিদা আখতারের বলে কেপ আউট হয়ে যাওয়ার সময় প্রোটিয়াদের স্কোর ছিল ৬ উইকেটে ১৬৩ রান। জয় থেকে তখনও দক্ষিণ আফ্রিকা ৭০ রান দূরে ছিল। মনে হচ্ছিল, বাংলাদেশের মহিলা দল চলতি বিশ্বকাপের প্রথম বড় অঘটনটা ঘটাবে। কিন্তু না। সেখান থেকে সপ্তম উইকেটে ট্রাইওন ও নাদদিনে ডি ক্লার্কে (৩৭) ৩৫ ও অষ্টম উইকেটে ট্রাইওন ও মাসাবাতা ক্লাস অবিচ্ছিন্ন ৩৭ রানের পার্টনারশিপ করে জিতিয়ে আনেন দক্ষিণ আফ্রিকাকে। শেষ পর্যন্ত ৬২ রান অপরাজিত থেকে ম্যাচ সেরার পুরস্কার পান দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার চোলে ট্রাইঅন। আট নম্বরে নেমে মাসাবাতা ক্লাস ১০ রানে অপরাজিত থাকেন। বন্দর শহরে এবার ভারতের পর বাংলাদেশকে হারাল দক্ষিণ আফ্রিকা।
দেখুন খবরটি
শেষ ওভারে জিততে হলে ইংল্য়ান্ডকে ৭ রান করতে হত। নাহিদা আখতারের করা শেষ ওভারের প্রথম ডেলিভারি ওভার বাউন্ডারি হাঁকান ডি ক্লার্ক। এরপরের বলটা সুইপ মারতে গিয়ে মিস করেন। ওভারের তৃতীয় বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতার ডি ক্লার্ক।
টানা তিনটি ম্যাচে হেরে কার্যত বিদায় নিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল
প্রসঙ্গত, গত শনিবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে একটা সময় জেতার মত জায়গায় ছিল বাংলাদেশের মহিলা দল। ইংল্যান্ড জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্যে নেমে ১০৩ রানে ৬ উইকেট হারিয়েছিল, কিন্তু সেখান থেকে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান তিন নম্বরে নামা হেথার নাইট। ইংল্যান্ড, নিউ জিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছে হের চলতি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই থেকে কার্যত ছিটকে গেলেন নিগার সুলতানারা। বাংলাদেশের শেষ তিনটি ম্য়াচগুলি হল- ১) অস্ট্রেলিয়া (বৃহস্পতিবার), শ্রীলঙ্কা (২০ অক্টোবর) ও ভারতের (২৬ অক্টোবর) বিরুদ্ধে। অন্যদিকে, ইংল্যান্ডের কাছে হার দিয়ে শুরু করার পর টানা তিনটি ম্যাচে জিতে ভারতকে চারে ঠেলে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার শেষ তিনটি ম্য়াচের প্রতিপক্ষরা হল- ১) শ্রীলঙ্কা (শুক্রবার), ২) পাকিস্তান (২১ অক্টোবর), ৩) অস্ট্রেলিয়া (২৫ অক্টোবর)। দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপে পরপর হারাল নিউ জিল্যান্ড, ভারত ও বাংলাদেশকে।
পয়েন্ট তালিকায় কে কোথায়
১) অস্ট্রেলিয়া (৭ পয়েন্ট), ২) ইংল্য়ান্ড (৬ পয়েন্ট), ৩) দক্ষিণ আফ্রিকা (৬ পয়েন্ট), ৪) ভারত (৪ পয়েন্ট), ৫) নিউ জিল্যান্ড (২ পয়েন্ট), ৬) বাংলাদেশ (২ পয়েন্ট), ৭) শ্রীলঙ্কা (১ পয়েন্ট), ৮) পাকিস্তান (০ পয়েন্ট)।
(অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও বাংলাদেশ এখনও পর্যন্ত ৪টি করে ম্যাচ খেলেছে। সেখানে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান ৩টি করে খেলেছে। রাউন্ড রবীন লিগে সব কটি দেশ ৭টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় প্রথম চারটি দেশ সেমিফাইনালে উঠবে।)