Shreyas Iyer: আইপিএলের প্রথমার্ধে শ্রেয়সকে সম্ভবত পাচ্ছে না KKR, নতুন নেতা নিয়ে জল্পনা

আমেদাবাদ টেস্টের মাঝে পিঠে মারাত্মক চোট পাওয়ায় খেলার শেষের দুটো দিন মাঠে নামতে পারেননি শ্রেয়স আইয়ার।

Shreyas Iyer. (Photo Credits: BCCI)

আমেদাবাদ টেস্টের মাঝে পিঠে মারাত্মক চোট পাওয়ায় খেলার শেষের দুটো দিন মাঠে নামতে পারেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়সের চোট ঠিক কোন জায়গায় তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। তবে শ্রেয়স আইয়ার অন্তত মাসখানেক খেলতে পারবেন না তা নিশ্চিত হয়ে যাচ্ছে।

আর এতেই আশঙ্কার কালো মেঘ কেকেআর শিবির। আইপিএলের প্রথম অন্তত ৫ টা ম্যাচ শ্রেয়সকে নাও পেতে পারে কলকাতা। আরও পড়ুন-দেশের হয়ে না খেলে সাউদিদের আইপিএলে শুরু থেকে নামার অনুমতি দিল কিউই বোর্ড

দেখুন টুইট

শ্রেয়সের পরিবর্তে কেকেআরের অধিনায়কত্ব কে করেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আলোচনায় এগিয়ে কিউই পেসার তথা দেশের টেস্ট অধিনায়ক টিম সাউদি। সাকিবের নাম নিয়েও জল্পনা চলছে। অনেকে আবার বলছেন, সুনীল নারিন বা আন্দ্র রাসেলের মধ্য়ে কোনও এক ক্য়ারিবিয়ানকে নেতৃত্বের দায়িত্ব দিলে মন্দ হয় না।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement