IND vs ENG, CWC 2023: বিরাট বিপর্যয়ে রক্ষাকর্তা রোহিত, ইংল্যান্ডের বিরুদ্ধে কোনওরকমে ২২৯ করল ভারত

চলতি বিশ্বকাপে এই প্রথম চাপে দেখালো টিম ইন্ডিয়াকে। টানা পাঁচটা ম্যাচ জিতে ষষ্ঠ খেলায় ইংল্যান্ডের বিরুদ্ধে বেকাদায় ভারত

Rohit Sharma (Photo Credit: CricketMAN2/ X)

চলতি বিশ্বকাপে এই প্রথম চাপে দেখালো টিম ইন্ডিয়াকে। টানা পাঁচটা ম্যাচ জিতে ষষ্ঠ খেলায় ইংল্যান্ডের বিরুদ্ধে বেকাদায় ভারত। প্রথমবার টুর্নামেন্টে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা-রা করলেন মাত্র ২২৯ রান। আধুনিক ওয়ানডে ক্রিকেটে যে রানটা একেবারেই কম বলে ধরা হয়। যদি যোগী রাজ্যে একনা স্টেডিয়ামের পিচ তেমন সুবিধার নয়।

বিরাট কোহলি শূন্য রানে আউটের ম্যাচে ভারতের ভরাডুবি রুখলেন অধিনায়ক রোহিত শর্মা। ১০১ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেললেন রোহিত। তবে বিশ্বকাপে তার অষ্টম সেঞ্চুরি করার ঠিক আগে আউট হয়ে দলকে চিন্তায় ফেলে দিয়েছিলেন হিটম্যান। কোহলি থেকে শুবমন গিল (৯), শ্রেয়স আইয়ার(৪)-রা ভাল ফর্মে থেকেও ইংল্যান্ডের পেস আক্রমণের কাছে অসহায় আত্মসমর্পন করলেন। মাত্র ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে রোহিত-লোকেশ রাহুল ভাল খেলতে থাকেন। কিন্তু যখন মনে হচ্ছিল বিপদ কেটে গিয়েছে, তখনই খারাপ শট খেলে ডেভিড উইলির বলে আউট হন রাহুল (৩৯)। উইলির বলেই স্টোকসের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। রাহুলের আউটের পর সূর্যকুমার যাদবকে নিয়ে বিপদ সামালচ্ছিলেন রোহিত। কিন্তু ইংল্যান্ড স্পিনার আদিল রশিদের বলে ভারত অধিনায়কের আউটের পর বিপদ বাড়ে ভারতের। রোহিতর পরই বিতর্কিত এলবি আউট হন রবীন্দ্র জাদেজ(৮)। ৩ উইকেটে ১৩১ থেকে ১৮৩ রানে ৭ উইকেট পড়ে যায় ভারতের।

তবে সূর্যকুমার যাদব উল্টোপ্রান্তে সামলে খেলে দলের রানকে ২০০ টপকে দেন। সূর্যের আউটের পর বুমরা (১৬), কুলদীপ (৯ অপরাজিত) ভাল খেলে দলের রানকে লড়ার মত জায়গায় নিয়ে যান। ডেভিড উইলি ৪৫ রানে ৩ উইকেট নেন। ওকস, রশিদ দুটি করে উইকেট নেন। মার্ক উড নেন ১টি উইকেট।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement