RCB vs PBKS: বিরাটদের গোলিয়াথ সুলভ ব্যাটিংয়ে ডেভিডের ভূমিকায় টিম, ২৬ বলে হাফ সেঞ্চুরিতে বেঙ্গালুরুর ৯৫

বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ১৪ ওভারে কমে যাওয়ার পর প্রথমে ব্যাট করতে নেমে বিরাটরা মাত্র ৬৩ রানে ৯ উইকেট হারিয়েছিলেন।

Tim David. (Photo Credits: X)

RCB vs PBKS, IPL 2025: বেঙ্গালুরুতে বিরাট কোহলির আরসিবি-কে বড় লজ্জার হাত থেকে বাঁচালেন টিম ডেভিড (Tim David)। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ১৪ ওভারে কমে যাওয়ার পর প্রথমে ব্যাট করতে নেমে বিরাটরা মাত্র ৬৩ রানে ৯ উইকেট হারিয়েছিলেন। সেখান থেকে সাত নম্বরে নেমে ২৬ বলে ৫০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দলের রানকে ৯৫-তে নিয়ে গেলেন সিঙ্গাপুরে জন্মানো অস্ট্রেলিয়ার তারকা ডেভিড। এবার জিতে লিগ তালিকায় শীর্ষে উঠতে হলে পঞ্জাবকে ১৪ ওভারে করতে হবে মাত্র ৯৬ রান। শেষ ওভারে ডেভিড ২১ রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।

বিরাটদের দলের অর্ধেকের বেশী রানই এল টিমের ব্যাট থেকে। পঞ্জাব বোলারদের দাপট দেখানো পিচে অজি তারকা হাঁকালেন ৩টি ছক্কা, ৫টি বাউন্ডারি। যেখানে টিম ডেভিডকে বাদ দিয়ে আরসিবি-র তারকা খচিত ব্যাটিং লাইনের বাকি ৯জন ব্যাটার মিলিয়ে মারলেন মাত্র ১টি ওভার বাউন্ডারি, ৪টি বাউন্ডারি। ডেভিড ছাড়া আর মাত্র একজন দু অঙ্কের রান করলেন-অধিনায়ক রজত পাতিদার (২৩)। বিরাট কোহলি ৩ বলে ১ রান করে আউট হন।

দেখুন কেমন অবিশ্বাস্য ইনিংস খেললেন টিম ডেভিড

ফিল সল্ট (৪) থেকে লিয়াম লিভিংস্টোন (৪), জিতেশ শর্মা (২), ক্রুনাল পান্ডিয়া (১)-রা ব্যর্থ হন। আরসিবি-র দুই ওপেনার বিরাট কোহলি ও সল্ট-কে আউট করেন আর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জেনসন, তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল ও হরপ্রীত ব্রার ২টি করে উইকেট পান।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement