DC vs RCB: কোহলি-ক্রুনালের অনবদ্য পার্টনারশিপে স্মরণীয় জয় বেঙ্গালুরুর, ১৪ পয়েন্ট পেয়ে শীর্ষে RCB
এদিন লখনৌকে পরাস্ত করে টানা পাঁচ ম্যাচ জিতে তিনে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ন্স (১২ পয়েন্ট)।
DC vs RCB, IPL 2025: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬ উইকেটের অনবদ্য জয়ের সুবাদে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১০ ম্যাচে ১৪ পয়েন্ট)। বেঙ্গালুরুর চেয়ে দুটি ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা গুজরাটের পয়েন্ট ১২। এই হারের পর ফলে (১২ পয়েন্ট) চারে নেমে গেল। অন্যদিকে, এদিন লখনৌকে পরাস্ত করে টানা পাঁচ ম্যাচ জিতে তিনে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ন্স (১২ পয়েন্ট)। রবিবার কোটলায় ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৫ রান তুলে জিতল বেঙ্গালুরু। ৪৩ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস ও বল হাতে ১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন ক্রুনাল পান্ডিয়া। কমলা টুপির মালিক বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করেন। কোহলি-ক্রুনাল জুটিতে ওঠা ১১৯ রানটাই জয়-পরাজয়ের আসল ফ্যাক্টার হয়ে দাঁড়াল।
26 রানে ৩ উইকেট থেকে কোটলায় স্মরণীয় জয় আরসিবি
রবিবার কোটলায় দিল্লির বিরুদ্ধে জয়ের জন্য ১৬৩ রান তাড়া করতে নেমে মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল দিল্লি। অক্ষর প্য়াটেলের বলে দ্রুত আউট হয়ে গিয়েছিলেন আরসিবি-র ব্রিটিশ ওপেনার জ্যাকব বেথেল (১২) ও দেবদূত পাদিক্কাল (০)। কিছুক্ষণ পরে করুণ নায়ারের অবিশ্বাস্য থ্রোয়ে রান আউট হয়ে যান অধিনায়ক রজত পাতিদার (৬)-ও। ৪ ওভারে ৩ উইকেটে ২৬ থেকে জুটি বাঁধেন বিরাট কোহলি ও ক্রুনাল পান্ডিয়া। হার্দিকের মহাউত্থানের পর দাদা ক্রুনাল কেমন যেন আড়ালে চলে গিয়েছিন।
দারুণ জয় বেঙ্গালুরুর
ক্রুনালই জয়ের পান্ডা
কিন্তু আজ ক্রুনালই 'রিয়েল পান্ডিয়া'হয়ে দাঁড়ালেন। অপর প্রান্তে থাকা কোহলিকেও ফিকে করে দিয়ে ৪৭ বলে অপরাজিত অবিশ্বাস্য ৭৩ রানের ইনিংস খেললেন ক্রুনাল। চতুর্থ উইকেটে কোহলি ও ক্রুনাল ৮৩ বলে ১১৯ রানের পার্টনারশিপ করলেন। ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলে দলের জয় থেকে ১৮ রান দূরে থাকা অবস্থায় আউট হন কোহলি। এরপর টিম ডেভিড ৫ বলে ১৯ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে আনেন। সূর্যকুমার যাদবকে ছাপিয়ে এখন টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রহকারী হওয়ার সুবাদে কোহলিই কমলা টুপির মালিক। অক্ষর প্যাটেল ছাড়া দিল্লির বাকি বোলাররা ফ্লপ করলেন। বাংলার পেসার মুকেশ কুমার ৪ ওভারে দিলেন ৫১ রান।
ফ্লপ করল দিল্লি
দিল্লির হয়ে এদিন সর্বোচ্চ রান করেন কেএল রাহুল (৩৯ বলে ৪১)। আরসিবি-র পেসার ভূবনেশ্বর কুমার ৩৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। জোস হ্য়াজেলউড ২টি, যশ দয়াল ও ক্রুনাল পান্ডিয়া ১টি করে উইকেট তোলেন।