Dharamshala: মাঠে নামল আচমকা আঁধার, ধরমশালায় বাতিল পঞ্জাব বনাম দিল্লি ম্যাচ

আয়োজকদের পক্ষ থেকে জাাননো হল ফ্লাডলাইট খারাপ হয়ে যাওয়ায় এই ম্যাচ পরিত্যক্ত হল। ম্যাচ বাতিলের পরই আইপিএলের চেয়ারম্যান দর্শকদের দ্রুত স্টেডিয়াম ছাড়ার আবেদন করলেন।

PBKS vs DC MATCH HAS BEEN CALLED OFF. (Photo Credits: X)

PBKS vs DC: যুদ্ধ যুদ্ধ আবহে আইপিএলে অবাক কাণ্ড। বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচটা মাঝপথে বাতিল হয়ে গেল। আয়োজকদের পক্ষ থেকে জাাননো হল ফ্লাডলাইট খারাপ হয়ে যাওয়ায় এই ম্যাচ পরিত্যক্ত হল। ম্যাচ বাতিলের পরই আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল দর্শকদের দ্রুত স্টেডিয়াম ছাড়ার আবেদন করলেন। স্টেডিয়াম থেকে বের হওয়ার হুড়োহুড়ি পড়ে গেল দর্শকদের মধ্যে।

দর্শকদের দ্রুত স্টেডিয়াম ছাড়ার নির্দেশ

ধরমশালার হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে লাইট টাওয়ার বিকল ও স্থানীয় অঞ্চলে বড় বিদ্যুত বিভ্রাটের জন্যই ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হল। এমনিতে বৃষ্টির কারণে ম্যাচটি দেরি করে শুরু হয়।

ধরমশালায় বাতিল ম্যাচ

দারুণ খেললেন পঞ্জাবের দুই ওপেনার

শ্রেয়স আইয়ার টসে জিতে প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংসের স্কোর যখন ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান, তখনই ফ্লাডলাইট নিভে পুরো মাঠ অন্ধকার হয়ে যায়। এরপর আর লাইট না আসায় ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া (৩৪ বলে ৭০) ও প্রভসিমরণ সিং (২৮ বলে ৫০ অপারজিত) ১২২ রানের পার্টনারশিপ করেন। নটরাজনের বলে প্রিয়াংশের আউটের পরই খেলা বন্ধ হয়ে যায়। পাকিস্তান সীমান্ত থেকে ধরমশালার এই স্টেডিয়ামে ১০০ কিলোমিটার মধ্যে থাকায় ম্যাচ সরানোর কথা শোনা গিয়েছিল। কিন্তু সেটা হয়নি। প্রসঙ্গত, হামলার আশঙ্কায় পাকিস্তান সুপার লিগের সব ম্যাচ সরিয়ে আনা হল করাচিতে। পিএসএলে যোগদান করা বিদেশী ক্রিকেটারের অধিকাংশ পাকিস্তান ছাড়তে চান বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement