PBKS vs RCB: অপ্রীতিকর ব্যাটিংয়ে শ্রেয়সরা অলআউট ১০১ রানে, ৯ বছর পর ফাইনালের গন্ধ পাচ্ছেন কোহলিরা

ইনিংস। ৯ বছর পর আইপিএলের ফাইনালে উঠতে হলে বিরাট কোহলির বেঙ্গালুরুকে করতে হবে ১০২ রান। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত পঞ্জাবের সবাই এদিন খারাপ ব্যাটিং করেন।

Virat Kohli. (Photo Credits: X)

PBKS vs RCB, IPL Qualifier 1: আইপিএলের কার্যত সেমিফাইনালে (কোয়ালিফায়ার ওয়ান) স্নায়ুর চাপের লড়াইয়ে ভেঙে পড়ল প্রীতি জিন্টার দল। বৃহস্পতিবার মুল্লানপুরে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র বিরুদ্ধে প্রথমে ব্যাট করে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস (Punjab Kings) মাত্র ১০১ রানে অল আউট হয়ে গেল। মাত্র ৮৫ বলেই শেষ হয়ে গেল শ্রেয়স আইয়ারদের ইনিংস। ৯ বছর পর আইপিএলের ফাইনালে উঠতে হলে বিরাট কোহলির বেঙ্গালুরুকে করতে হবে ১০২ রান। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত পঞ্জাবের সবাই এদিন খারাপ ব্যাটিং করেন। মাত্র তিনজন দু অঙ্কের রান করেন- মার্কস স্টোয়নিস (২৬), প্রভসিমরণ সিং (১৮) ও আঝমাতুল্লা ওমরঝাই (১৮)। শেষের দিকে আঝমাতুল্লা ১৮ রানের ইনিংস না খেললে শ্রেয়সদের রান একশো পাড় হত না।

চতুর্থবার আইপিএলের ফাইনালে উঠতে কোহলিদের চাই ১০২ রান

অধিনায়ক শ্রেয়স আইয়ার ২ রানে হ্যাজেলউডের বলে আউট হন। এই ম্যাচে হারলেও পরাজিত দলের কাছে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। সেক্ষেত্রে পয়লা জুন আমেদাবাদে কোয়ালিয়ার টু-তে খেলবে আজকের পরাজিত দল। আর জিতলেই সরাসরি মিলবে ফাইনালের টিকিট। প্রসঙ্গত, এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ আইপিএলের ফাইনালে উঠেছিল বেঙ্গালুরু। তবে এখনও পর্যন্ত একবারও আইপিএল খেতাব জেতা হয়নি কোহলির বেঙ্গালুরুর।

মাত্র ৮৫ বলেই শেষ পঞ্জাবের ইনিংস

অবিশ্বাস্য বোলিং করলেন আরসিবি-র বোলাররা

নিউ চণ্ডিগড়ে এদিন অবিশ্বাস্য বোলিং করলেন আরসিবি-র বোলাররা। অসাধারণ বোলিং করলেন আরসিবি-র স্পিনার সূয়েশ শর্মা ও অজি পেসার জোশ হ্যাজেলউড। ১৭ রানে ৩ উইকেট নেন সূয়েশ, ২১ রান দিয়ে ৩টি উইকেট নেন হ্যাজেলউড। যশ দয়াল ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন। ভূবনেশ্বর কুমার ও রোমারিও শেফার্ড ১টি করে উইকেট নেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement