Amol Kale Death: নিউ ইয়র্কের মাঠে ভারত-পাক ম্যাচ দেখে ফিরে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু মুম্বইয়ের ক্রিকেট কর্তার

নিউ ইয়র্কে টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট অমল কালে (Amol Kale)।

Amol Kale (wearing a cap in the pic) with his friends. (Photo Credits: X)

গতকাল, রবিবার নিউ ইয়র্কে টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট অমল কালে (Amol Kale)। ম্যাচ জয়ের পর দারুণ খুশি দেখাচ্ছিল তাঁকে। মুম্বই ক্রিকেট সংস্থার অন্যান্য কর্তা ও বন্ধুদের সঙ্গে গ্যালারিতে বসে  খেলা দেখছিলেন তিনি। স্টেডিয়াম থেকে ম্যাচ দেখে ফেরার পর কার্ডিয়াক অ্যারেস্টে নিউ ইয়র্কে মারা গেলেন তিনি। মুম্বই ক্রিকেটের প্রধান অমল কালে-র অকাল প্রয়াণে শোকের ছায়া।

সচিন তেন্ডুলকর থেকে রোহিত শর্মা-রা দারুণ পছন্দ করতেন অমল কালে-কে। তাঁর উদ্যোগেই মুম্বই ক্রিকেটারদের ম্যাচ পারিশ্রমিক দ্বিগুণ হয়।

দেখুন ছবিতে টুপি পরা ব্যক্তি অমল কালে মারা যান

প্রসঙ্গত, নিউ ইয়র্কে গ্রুপ লিগের টানটান ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারায় ভারত। একেবারে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে বুমরা, অক্ষরদের দারুণ বোলিংয়ে ভর করে জেতে টিম ইন্ডিয়া। ম্যাচের বিভিন্ন সময় বেশ টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement