Dhoni: দিনে তিনি নাকি ৫ লিটার দুধ পান করেন? প্রশ্ন শুনে কী বললেন ধোনি

বাইশ গজে তিনি 'মিরাক্যাল ম্যান'। দেশকে দু'দুটো বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন, ফিনিশার হিসেবে কত জাদু দেখিয়েছেন, খেলেছেন কত অবিশ্বাস্য হেলিকপ্টার শট।

MS Dhoni (Photo Credit: JioHotstar)

MS Dhoni Interview: ফিনিশার হিসেবে কত জাদু দেখিয়েছেন, খেলেছেন কত অবিশ্বাস্য হেলিকপ্টার শট।  ৪২ বছর বয়েসে আইপিএলের অধিনায়কত্ব করছেন। জিতেছেন পাঁচটা আইপিএল খেতাব। মহেন্দ্র সিং ধোনি বাইশ গজের মহাসাফল্য সোশ্যাল মিডিয়ায় তাকে সুপার হিরোর তকমা এনে দিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় মাঝেমাঝেই ধোনিকে নিয়ে এমন কিছু পোস্ট দেখা যায়, যা তাকে অতিমানব বানিয়ে দেয়। ব্র্যান্ড ধোনিকে কাজে লাগিয়ে লাইক, শেয়ার আনার বাসনায় সোশ্যালে মাহি-র অতিমানব স্বত্ত্বাকে অনেক সময়ই অনেকটা রঙ চড়ানো হয়। বাস্তবের ধোনি কখন যেন কল্পনার রঙ চড়ে অতি মানব হয়ে ওঠেন। এই বিষয়ে এক সাক্ষাতকারে ধোনিকে সরাসরি প্রশ্ন করা হয়।

মিথের ধোনি বনাম বাস্তবের ধোনি

সিএসকে (CSK)-র অধিনায়ককে জিজ্ঞাসা করা হয়, আপনাকে নিয়ে চলা সবচেয়ে হাস্যকর গুজব কোনটা শুনেছেন? যার জবাবে হাসতে হাসতে ধোনি বলেন, আমি নাকি রোজ পাঁচ লিটার দুধ পান করি। মহিলা অ্যাঙ্কর তখন হাসতে হাসতে পাল্টা প্রশ্ন করেন, তার মানে সত্যি আপনি দিনে ৫ লিটার দুধ পান করেন না?

দেখুন তাকে নিয়ে চলা অতি মাহাত্ম্যের গুজব নিয়ে কী বলেন ধোনি 

লস্যি পান করেন না ধোনি

হাসির ছলে ধোনি বারবার ঘাড় নেড়ে বলেন, " আরে না, না। আমি সারাদিনে খুব বেশী হলে এক লিটার দুধ পান করি। কিন্তু একজনের পক্ষে দিনে পাঁচ লিটার দুধপানের বিষয়টা অনেকটা বেশী হয়ে যায়।" এরপর মাহি-কে হাসির ছলেই প্রশ্ন করেন, এমনও শোনা যায় আপনি নাকি ওয়াশিং মেশিনে লস্যি তৈরি করেন। ধোনি বলেন, আরে বাবা আপনি লস্যি পান করি না।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement