MS Dhoni: ধোনির মুকুটে এবার যোগ 'হল অফ ফেম'-এর মুকুট, সঙ্গে জায়গা পেলেনও আরও ৬ জন
সুনীল গাভাসকর, কপিল দেব, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেওয়াগের মত ধোনিও এখন ICC-র হল অফ ফেমে ঢুকলেন।
MS Dhoni: টি-২০ এবং ওয়ানডে ক্রিকেটে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে 'হল অফ ফেম' (ICC Hall of Fame)-এ অন্তর্ভুক্ত করল আইসিসি। সুনীল গাভাসকর, কপিল দেব, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, বীরেন্দ্র সেওয়াগের মত ধোনিও এখন ICC-র হল অফ ফেমে ঢুকলেন। দুনিয়ার সেরা ক্রিকেটারদের Hall অফ ফেমে জায়গা দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। দেশের একাদশতম ক্রিকেটার হিসেবে ICC-র 'হল অফ ফেম'-এ জায়গা পেলেন ধোনি। ভারতীয়দের মধ্যে সবার আগে সুনীল গাভাসকর ও বিষেণ সিং-কে এই সম্মান দিয়েছিল আইসিসি। ধোনির সঙ্গে এদিন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন, দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও হাসিম আমলা , নিউ জিল্যান্ডের ড্যানিয়েল ভিত্তোরি ও পাকিস্তানের মহিলা ক্রিকেটার সানা মির-কেও হল অফ ফেমে জায়গা দিল ICC। সব মিলিয়ে এদিন, লন্ডনে ধোনি সহ মোট সাতজন ক্রিকেটারকে আইসিসি-র হল অফ ফেমে জায়গা দেওয়া হল।
গাভাসকর, বেদি, কপিল দেব, দ্রাবিড়, সচিন, কুম্বলে, মানকড়, সেওয়াগ এর পর ধোনি
২০২৩ সালে বীরেন্দ্র সেওয়াগ ও ভারতীয় মহিলা দলের প্রাক্তন স্পিনার নীতু ডেভিড-কে আইসিসি-র হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকর-কে যথাক্রমে ২০১৮ ও ২০১৯ সালে হল অফ ফেমে জায়গা দেয় আইসিসি। কপিল দেব (২০১০ সাল), অনিল কুম্বলে (২০১৫), ভিনু মানকড় (২০২১), মহিলা ক্রিকেটার ডিয়ানা এদুলজি (২০২৩)-কেও হল অফ ফেমে জায়গা দেয় আইসিসি।
হল অফ ফেমে ধোনি
দেশের হয়ে ৯০টি টেস্ট, ৩৫০টি ওয়ানডে ও ৯৮টি আন্তর্জাতিক টি-২০ খেলেন ধোনি। টেস্টে ৪৮৭৬, ওয়ানডে-তে ১০ হাজার ৭৭৩ ও টি-২০-তে ১৬১৭ রান আছে ধোনির। ধোনির নেতৃত্বে ২০০৭ প্রথম টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর ২০১১ ওয়ানডে বিশ্বকাপে দেশের মাটিতে ধোনির নেতৃত্বে কাপ জেতে টিম ইন্ডিয়া।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)