RR vs LSG: জয়পুরে নাটকীয় জয়ে প্রথম চারে দশের বৃত্তে ঢুকে পড়লেন পন্থরা

জয়পুরে হোম টিম রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২ রানের একেবারে নাটকীয় জয় পেল ঋষভ পন্থের লখনৌ সুপার জায়েন্টস। জিততে হলে ১৮১ রান করতে হবে, এমন অবস্থায় ১৯তম ওভারে রাজস্থানের স্কোর ছিল ছিল ৪ উইকেটে ১৭২ রান।

Brilliant Last over from Avesh Khan. (Photo Credits:X)

RR vs LSG, IPL 2025: জয়পুরে হোম টিম রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২ রানের একেবারে নাটকীয় জয় পেল ঋষভ পন্থের লখনৌ সুপার জায়েন্টস। জিততে হলে ১৮১ রান করতে হবে, এমন অবস্থায় ১৯তম ওভারে রাজস্থানের স্কোর ছিল ছিল ৪ উইকেটে ১৭২ রান। লখনৌয়ের পেসার আবেশ খানের করা শেষ ওভারে প্রথম দুটি বলে ৩টি রান নিয়ে আশা জাগিয়েছিল রাজস্থান। কিন্তু এরপরের তিনটি বলের প্রথম হেটমায়ারের উইকেট, তারপর পারফেক্ট ইয়র্কারে ডট বল, আর শেষ বলে চার রান করলে সুপার ওভারে ম্যাচ গড়াবে এমন শর্তে খেলে দু রান নেন শুভম দুবে। ফলে দু রানে ম্যাচ জিতে নেন পন্থ-রা।

পয়েন্ট তালিকায় প্রথম চারে থাকা চারটি দলের পয়েন্ট ১০

এই জয়ের সুবাদে ৮ ম্য়াচ খেলে ১০ পয়েন্ট সংগ্রহ করল লখনৌ সুপার জায়েন্টস। আইপিএলের পয়েন্ট তালিকায় প্রথম চারটি দলের পয়েন্টই এখন দশ। শুধু নেট রানরেটের বিচারে এক থেকে চার নম্বররা হল-১) গুজরাট, ২) দিল্লি, ৩) পঞ্জাব, ৪) লখনৌ। তবে পন্থ-রা আটটা ম্যাচ খেলে ফেলেছেন, পয়েন্ট তালিকায় প্রথম তিনটি দল ৭টি করে ম্য়াচ খেলেছে।

দারুণ জয় লখনৌয়ের

১৪ বছরের সূর্যবংশীর স্মরণীয় আইপিএল অভিষেক

এদিন, জয়পুরে মাত্র ১৪ বছর বয়েসে আইপিএলে অভিষেক হল রাজস্থান রয়্যালসের বিহারের ব্যাটার বৈভব সূর্যবংশীর। ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন ১৪ বছরের বৈভব। আইপিএল কেরিয়ারের প্রথম বলেই ওভার বাউন্ডারি হাঁকায় ১৪ বছরের বৈভব। দুরন্ত সব শট খেলে শেষ পর্যন্ত ২০ বলে ব্।ক্তিগত ৩৪ রানে আউট হয় বৈভব। তার মাঝে হাঁকায় ৩টি ওভার বাউন্ডারি, ২টি বাউন্ডারি। মার্করামের বলে স্ট্যাম্প আউট হয়ে প্য়াভিলিয়নে ফেরার পথে হতাশায় কাঁদতে তাকে বৈভব। যশস্বী ৫২ বলে ৭৪ ও অধিনায়ক রিয়ান পরাগ ২৬ বলে ৩৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। কিন্তু শেষের দিকে ব্যাটারদের ব্যর্থতায় জয়টা মাঠেই ফেলে দিল রাহুল দ্রাবিড়ের রাজস্থান।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement