KKR vs PBKS: দুই 'প্র'য়ের প্রহারে পঞ্জাবের দুশো পাড়, ইডেনে নাইটদের চাই ২০২

প্রিয়াংশ, প্রভসিমরন- দুই 'প্র'-য়ের প্রহার দেখল ইডেন গার্ডেন্স। কলকাতায় নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করল ২০১ রান।

Priyansh Arya. (Photo Credits: X)

KKR vs PBKS, IPL 2025: প্রিয়াংশ (Priyansh Arya), প্রভসিমরন (Prabhsimran Singh)- দুই 'প্র'-য়ের প্রহার দেখল ইডেন গার্ডেন্স। কলকাতায় নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করল ২০১ রান। 'বীর-জারা' দ্বৈরথ জিততে নাইটদের করতে হবে ২০২ রান। পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া (৩৫ বলে ৬৯ রান) ও প্রভসিমরন সিং ( ৪৯ বলে ৮৩ রান) ঝড় তোলেন। ৭১ বলে ১২০ রানের ওপেনিং পার্টনারশিপের সৌজন্যে পঞ্জাব বড় ইনিংস গড়ল। পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার ১৬ বলে ২৫ অপরাজিত ইনিংস খেললেন।

ভাল রান পঞ্জাবের

গ্লেন ম্যাক্সওয়েল (৭), মার্কো জেনসেন (৩) রান পেলেন না। বৈভব আরোরা ৩৪ রানে ২টি উইকেট নিলেন। বরুণ চক্রবর্তী আউট করেন ম্যাক্সওয়েল-কে। ওপেনিং পার্টনারশিপ ভেঙে এবারের আইপিএলে সেঞ্চুরি করা প্রিয়াংশ আরিয়াকে আউট করেন আন্দ্রে রাসেল। প্রথমবার নাইট রাইডার্সের জার্সিতে নেমে পেসার চেতন সাকারিয়া ৩ ওভারে ৩৯ রান দিলেও কোনও উইকেট পাননি। এদিন নাইট রাইডার্সের হয়ে অভিষেক হল রোভম্যান পাওয়ালের।

দারুণ খেললেন প্রিয়াঙশ, প্রভসিমরন

আজ জিততেই হবে কলকাতাকে

আজ জিততে না পারলে প্লে অফে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে আজিঙ্কা রাহানেদের। কেকেআর-এর আজ চার বিদেশীর মধ্যে তিনজনই ক্যারিবিয়ান-সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও পাওয়েল। বাকি একজন বিদেশী হলেন আফগান ওপেনার-উইকেটকিপার রহমনুল্লাহ গুরবাজ। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে মুল্লানপুরে ১১২ রান তাড়া করেতে গিয়ে শ্রেয়স আইয়ারের পঞ্জাবের বিরুদ্ধে ৯৫ রানে অল আউট হয়ে গিয়েছিল নাইট রাইডার্স।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement