DC বনাম KKR: কোটলায় দিল্লিকে হারিয়ে ভেসে উঠল কলকাতা, এখান থেকে কী করে প্লে অফ ওঠা সম্ভব নাইটদের

কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রানে দুরন্ত জয়ের সুবাদে প্লে অফের লড়াইয়ে ভেসে থাকল কলকাতা নাইট রাইডার্স।

KKR beats DC. (Photo Credits: X)

KKR's IPL 2025 Playoffs Qualification Chances:: কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রানে দুরন্ত জয়ের সুবাদে প্লে অফের লড়াইয়ে ভেসে থাকল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ২০৪ রানের জবাবে দিল্লি শেষ পর্যন্ত করল ৯ উইকেটে ১৯০। চলতি আইপিএলে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা তাদের দশ ম্যাচে চতুর্থ জয় পেল। দলের ব্য়াটারদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ২০০ পাড় আর সুনীল নারিন-বরুণ চক্রবর্তীদের দুরন্ত বোলিংয়ে ভর করে গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স জয় ছিনিয়ে নিয়ে ১০ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করল। ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্য়াচের নায়ক সুনীল নারিন। পাশাপাশি ব্য়াট হাতে ওপেনার নারিন ১৬ বলে ২৭ রানের দুরন্ত ইনিংসও খেলেন।

ম্যাচের সেরা নারিন, জলে গেল দুপ্লেসির লড়াই

অভিজ্ঞ ওপেনার ফাফ দুপ্লেসি ৪৫ বলে ৬২ রানের দুরন্ত ইনিংস খেলেন। অধিনায়ক অক্ষর প্যাটেল ২৩ বলে ৪৩ রানের নজরকাড়া ব্যাটিং করেন। শেষের দিকে ভিপরাজ নিগমও বেশ ভাল খেলেন। তবে আজ দিনটা নারিনদের ছিল। কেকেআর-এর তিন স্পিনার- নারিন, বরুণ, অঙ্কুল রায় মিলিয়ে বিপক্ষের ৬টা উইকেট তুলে নেন। এখানেই বড় ব্যবধান হয়ে যায়।

জয়ের রাস্তায় ফিরল কলকাতা

কলকাতার পরবর্তী ম্যাচে ইডেনে রবিবার রাজস্থান

আজিঙ্কা রাহানের দলের বাকি থাকল আর চারটি ম্যাচ। তার মধ্য়ে কলকাতার পরের তিনটি ম্যাচই তাদের থেকে লিগ তালিকায় পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে। রবিবার ইডেনে বৈভব সূর্যবংশীর রাজস্থানের ম্যাচটা নাইটরা জিততে গেলে প্লে অফের লড়াইয়ে কলকাতা সশব্দে ঢুকে পড়বে।

প্লে অফের লড়াই

এবারের আইপিএলে প্লে অফের গত কয়েকবারের চেয়ে অনেকটাই কঠিন, তা পয়েন্ট টেবিলের দিকেই তাকালে বোঝা যাচ্ছে। প্রথম ৬টি দলের মধ্যে তেমন বড় ব্যবধান নেই। খুব বড় অঘটন না ঘটলে এখান থেকে প্লে অফে উঠবে আরসিবি (১৪ পয়েন্ট), গুজরাট টাইটান্স (১২ পয়েন্ট) ও মুম্বই ইন্ডিয়ন্স (১০ পয়েন্ট)। চতুর্থ স্থানের লড়াইটা এখনও দিল্লি (১২), পঞ্জাব (১১) ও লখনৌ (১০) -র মধ্য়ে। কিন্তু আগামী দুটি ম্যাচ জিতে গেলে কলকাতাও প্লে অফের লড়াইয়ে ঢুকে পড়বে।

সর্বোচ্চ ১৭ পয়েন্টে যেতে পারে নাইটরা

নাইট রাইডার্সের বাকি আর চারটি ম্যাচের মধ্যে সব কটিতে জিতলে ১৭ পয়েন্টে পৌঁছে যাবে। যেখানে প্লে অফ ওঠার ক্ষেত্রে ১৬ কিংবা পয়েন্টও যথেষ্ট হতে পারে। কিন্তু কথাটা যতটা বলা সহজ, তার চেয়ে ঢের বেশী সেটা করে দেখানো।

কীভাবে প্লে অফে উঠতে পারে কলকাতা

হিসেব খুব সোজা, বাকি চারটি ম্যাচের চারটিতেই জিততে হবে। তবে সেটা বলা যত সহজ, করাটা ততটাই কঠিন। তবে আইপিএলে কোনও দল একটা ম্যাচে জিততেই ছন্দে চলে আসতে পারে। এবারের টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ন্স তার সবচেয়ে বড় উদাহরণ। হার্দিকরা প্রথম পাঁচটি ম্যাচে জিতেছিলেন মাত্র ১টি, কিন্তু তারপর টানা পাঁচ ম্যাচ জিতে প্লে অফের পথে।

মঙ্গলবার কোটলায় দিল্লিকে হারিয়ে, রাহানের সামনে বড় সুযোগ চলে এল। কারণ এরপর কলকাতার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষরা (রিয়ান পরাগের রাজস্থান, ধোনির চেন্নাই, আর প্য়াট কামিন্সের হায়দরাবাদ) চলতি আইপিএলে তেমন আহামরি কিছু খেলছে না। পয়েন্ট তালিকায় এরা সবাই কলকাতার পিছনেই আছে। যদিও ১৪ বছরের বৈভব রাজবংশীর অবিশ্বাস্য সেঞ্চুরির পর মনোবল একেবারে তুঙ্গে থেকেই ইডেনে নামবে রাজস্থান। লিগের শেষ ম্যাচে বেঙ্গালুরুতে কোহলিদের বিরুদ্ধে খেলার আগে টানা চার ম্যাচে জয় পকেটে থাকলে, অসম্ভব কিছুই নয়। কিন্তু সেসব এখন অনেক দূরের কথা।

নাইট রাইডার্সের শেষ চারটি ম্যাচ

১) রাজস্থান রয়্যালস (ইডেন গার্ডেন্স, ৪ মে), ২) চেন্নাই (ইডেন গার্ডেন্স, ইডেন), ৩) সান রাইজার্স হায়দরাবাদ (হায়দরাবাদ, ১০ মে), ৪) আরসিবি (বেঙ্গালুরু, ১৭ মে)।

আইপিএলের পয়েন্ট টেবিল-

১) বেঙ্গালুরু (১০ ম্যাচে ১৪ পয়েন্ট)

২) গুজরাট (৯ ম্যাচে ১২ পয়েন্ট)

৩) মুম্বই (১০ ম্যাচে ১২ পয়েন্ট)

৪) দিল্লি (১০ ম্যাচে ১২ পয়েন্ট)

৫) পঞ্জাব ( ৯ ম্যাচে ১১ পয়েন্ট)

৬) লখনৌ (১০ ম্যাচে ১০ পয়েন্ট)

৭) কলকাতা (১০ ম্যাচে ৯ পয়েন্ট)

৮) রাজস্থান ( ৯ ম্যাচে ৬ পয়েন্ট)

৯) হায়দরাবাদ (৯ ম্যাচে ৬ পয়েন্ট)

১০) চেন্নাই ( ৯ ম্যাচে ৪ পয়েন্ট)

(প্রতিটি দল লিগ পর্বে ১৪টি করে ম্যাচ খেলবে। চারটি দল প্লে অফে খেলবে)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement