Kagiso Rabada Drug Suspension: নিষিদ্ধ ড্রাগ নিয়ে আইপিএল থেকে সাসপেন্ড রাবাদা ক্ষমা চাইলেন
দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে মুম্বই কেপটাউনের হয়ে খেলার সময় তিনি নিষিদ্ধ ড্রাগস সেবন করেছিলেন বলে খবর।
Kagiso Rabada Suspension: ক মাস আগে আইপিএলের মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা-কে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল গুজরাট টাইটান্স। কিন্তু টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বোলার রাবাদা চলতি আইপিএলে দুটি ম্যাচ খেলেই গত ৩ এপ্রিল ভারত ছেড়ে দেশে চলে য়ান। অথচ তার চোট সংক্রান্ত কোনও খবর ছিল না। কোকেন বা মরফিন কিংবা মারিজুয়ানা-র মত নিষিদ্ধি ড্রাগস সেবন করার অভিযোগে আইপিএল থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে রাবাদা-কে। সোশ্যাল মিডিয়ায় রাবাদা নিজেই জানালেন এই কথা।
চলতি বছর দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে মুম্বই কেপটাউনের হয়ে খেলার সময় তিনি নিষিদ্ধ ড্রাগস সেবন করেছিলেন বলে খবর। ড্রাগস টেস্টের রিপোর্ট পজেটিভ আসার পরই রাবাদা-কে আইপিএল থেকে সাসপেন্ড করা হয়। আর তারপর তিনি শুবমন গিলের গুজরাট টাইটান্সের শিবির ছেড়ে দেশ ফিরে যান। এই বিষয় নিয়ে রাবাদা এক্স বার্তায় লিখলেন, " নিষিদ্ধ ড্রাগস সেবনের পর আমার শরীরে বেশ কিছু জটিলতা তৈরি হয়, আর তাই আইপিএল চলাকালীন আমি আমার দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলাম। আমি এরজন্য গভীরভাবে ক্ষমাপ্রার্থী। আমি আর কখনও ক্রিকেট খেলার বিষয়টা নিয়ে এতটা হাল্কাভাবে নেবো না। আমি এখন সাময়িক নির্বাসনের মধ্যে আছি। খুব শীঘ্রই খেলায় ফিরতে চাই। কারণ আমি খেলতে ভালবাসি। আমার পক্ষে একা এত বড় ধাক্কাটা সামলে ওঠা সহজ হত না। আমার কঠিন সময়ে পাশে ছিল আমার দেশের ক্রিকেট বোর্ড (SACA), গুজরাট টাইটান্স, আমার আইনজীবী, ও মনোবিদ। আমার পরিবার ও বন্ধুদের ভালবাসা ও আমায় বোঝায় কাজটা অনেকটা সহজ হয়েছে। আমি এতদিন যে পরিশ্রম, যে ভালোবাসা ও প্যাশান দিয়ে ক্রিকেটটা খেলে এসেছি, সেটাই এবার থেকে করে যাবো।"
কী বললেন রাবাদা
প্রসঙ্গত, আইপিএলে খেলা বিদোশী বোলারদের মধ্যে পারফরম্যান্সের বিচারে প্রথমের দিকেই থাকবেন রাবাদা। ২০২০ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে ৩০টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেটসংগ্রহকারী হয়ে বেগুনি টুপি জিতেছিলেন। আইপিএলে দ্রুততম একশো উইকেটের মাইলস্টোনও রাবাদা (৬৪ ম্যাচে)-এর দখলে। আইপিএলে রাবাদার মোট ১১৯টি উইকেট আছে। গতবারও পঞ্জাব কিংসের হয়ে খেলার সময় মাঝপথে দেশে ফিরেছিলেন প্রোটিয়া তারকা পেসার।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)