Jos Buttler: বাটলারের বিস্ফোরণে উড়ে গেল দিল্লি, দারুণ জয়ে শীর্ষে উঠলেন গিলরা

বাটলারের অবিশ্বাস্য ইনিংসে ভর করে ৪ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতল গুজরাট।

RR vs LSG. Dream11 Prediction (Photo Credit: LSG/ X)

GT vs DC, IPL 2025: আমেদাবাদে অবিশ্বাস্য ব্যাটিং গুজরাট টাইটান্সের ব্রিটিশ তারকা জোস বাটলারের (Jos Buttler)। রান আউট হয়ে ফিরে গিয়েছেন অধিনায়ক শুবমন গিল (৭)। সেখান থেকে তিন নম্বরে নেমে ৫৪ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে আনলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বাটলার। একটা সময় আইপিএলের বাঘ হিসেবে পরিচিত বাটলার গত কয়েকটা মরসুমে সেভাবে ফর্মে ছিলেন না। দেশের জার্সিতেও ফর্ম হারিয়ে ক দিন আগেই নেতৃত্ব হারিয়েছেন। কিন্তু সেসব ঝেরে ফেলে শনিবারের মোদী স্টেডিয়ামে ৪টি ওভার বাউন্ডারি ও ১১টি বাউন্ডারির অবিশ্বাস্য ইনিংস খেলে আইপিএলের বেতাজ বাদশার মুকুট ফিরে পেলেন বাটলার। বাটলারের অবিশ্বাস্য ইনিংসে ভর করে ৪ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতল গুজরাট।

অবিশ্বাস্য ইনিংস বাটলারের

সেঞ্চুরি হাতছাড়া বাটলারের

রাহুল তেওয়াতিয়া শেষ তিন বলে একটি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১ রান করার ফলে দল চার বল বাকি থাকতে জয় পেলেও, বাটলারের নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া হয়। দিল্লিকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল গিলের গুজরাট (৭ ম্যাচে ১০ পয়েন্ট)। সম সংখ্যক পয়েন্ট পেলেও নেট রানরেটের ভিত্তিতে দুই ও তিনে আছে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস।

প্রসিধ কৃষ্ণার দারুণ স্পেল

এদিন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দারুণ বল করেন গুজরাট টাইটান্সের পেসার প্রসিধ কৃষ্ণা (৪/৪১)।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement